বাংলাখবর
ইতিহাসে সবচেয়ে বড় জ্বালানি সংকটের মুখোমুখি বিশ্ব: কানাডীয় জ্বালানিমন্ত্রী
বাংলা খবর ডেস্ক : বিশ্ব বর্তমানে ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংকটের মুখোমুখি বলে মন্তব্য করেছেন কানাডার জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী টিম হজসন। প্রভাবশালী সংবাদমাধ্যম ‘ফাইন্যান্সিয়াল টাইমস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমান অস্থির পরিস্থিতিতে বিশ্ববাজারের চাহিদা মেটাতে কানাডা একটি আদর্শ এবং নির্ভরযোগ্য বিকল্প উৎস হিসেবে নিজেকে প্রস্তুত করেছে।
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে চলমান ‘সেরাউইক’ জ্বালানি সম্মেলনে অংশ নিয়ে হজসন এই মন্তব্য করেন। তিনি বলেন, জাতীয় নিরাপত্তা এবং মিত্র দেশগুলোর নিরাপত্তার জন্য জ্বালানি সুরক্ষা কতটা গুরুত্বপূর্ণ, তা গত দীর্ঘ সময়ের মধ্যে এতটা স্পষ্ট হয়নি। তাই অনেক দিক থেকেই এটি এখন কানাডার জন্য বড় সুযোগ বা মুহূর্ত।
হজসন উল্লেখ করেন যে, ইরানে চলমান যুদ্ধ এশীয় দেশগুলোকে এক ভয়াবহ সংকটের মুখে ঠেলে দিয়েছে। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর ইউরোপ যে ধরনের পরিস্থিতির শিকার হয়েছিল, বর্তমানে এশিয়াতেও জ্বালানির আকাশচুম্বী দামের কারণে অনেক দেশের অর্থনীতি স্থবির হওয়ার ঝুঁকিতে রয়েছে।
তিনি আরও বলেন, বিশ্ব এখন মরিয়া হয়ে জ্বালানির খোঁজ করছে। দেশগুলোর এখন একজন নির্ভরযোগ্য সরবরাহকারী প্রয়োজন, আর কানাডা সেই ভূমিকা পালনে সক্ষম।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা এবং হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার প্রেক্ষাপটে কানাডা তাদের তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলন বাড়িয়ে বিশ্ববাজারে স্থিতিশীলতা ফেরানোর ওপর জোর দিচ্ছে।
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
