বাংলাখবর
ইতালির প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ
বাংলা খবর ডেস্ক : গাজায় চলমান ইসরায়েলি গণহত্যায় সহযোগিতার অভিযোগে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, তার সরকারের দুইমন্ত্রীসহ চারজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) অভিযোগ দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরএআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে জর্জিয়া মেলোনি নিজেই এ তথ্য জানিয়েছেন।
সাক্ষাৎকারে মেলোনি জানান, তিনি ছাড়াও প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রোসেত্তো, পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তায়ানি এবং দেটির প্রধান অস্ত্র ও মহাকাশ শিল্প প্রতিষ্ঠান লিওনার্দোর- এসপিএ প্রধান নির্বাহী রবার্তো চিনগোলানিতের নামে অভিযোগ দায়েরের বিষয়টি তাকে জানিয়েছে আইসিসি।
নিজের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে বলেন মেলোনি বলেন, ‘আমি মনে করি না পৃথিবীতে বা ইতিহাসে এই ধরণের অভিযোগের আর কোনও ঘটনা আছে।’ তবে কাদের পক্ষ থেকে ওই মামলা দায়ের করা হয়েছে, তা স্পষ্ট করে বলেননি তিনি।
এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গত ১ অক্টোবর দায়েরকৃত এই অভিযোগপত্রে বিভিন্ন দেশের আইনের অধ্যাপক, আইনজীবী এবং বেশ কয়েকজন জনসাধারণসহ প্রায় ৫০ জন স্বাক্ষর করেছেন, যারা মেলোনি এবং অন্যদের বিরুদ্ধে ইসরায়েলে অস্ত্র সরবরাহের মাধ্যমে জড়িত থাকার অভিযোগ এনেছেন।
অভিযোগপত্রে বলা হয়, ‘ইসরায়েলি সরকারকে সমর্থন করে, বিশেষ করে প্রাণঘাতী অস্ত্র সরবরাহের মাধ্যমে ইতালিয়ান সরকার ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চলমান গণহত্যা এবং অত্যন্ত গুরুতর যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে জড়িত হয়ে উঠেছে।’
এএফপি আরও জানিয়েছে, মেলোনির নাম উল্লেখ করে অভিযোগ দায়েরের পেছনে থাকা ফিলিস্তিনি অ্যাডভোকেসি গ্রুপটি আইসিসিকে ইতালীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগের আনুষ্ঠানিক তদন্ত শুরু করার আহ্বান জানিয়েছে।
প্রসঙ্গত, গত জুলাই মাসে গাজায় গণহত্যা চালাতে ইসরায়েলকে সহায়তাকারী আন্তর্জাতিক কোম্পানিগুলোর তালিকা প্রকাশ করেছেন ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোটার ফ্রান্সেসকা আলবানিজ। এ তালিকায় অন্যতম ইসরায়েলকে সামরিক সরঞ্জাম সরবরাহ করায় প্রধান ভূমিকা রেখেছে ইতালির অস্ত্র কোম্পানি লিওনার্দো এসপিএ।
সূত্র: আলজাজিরা
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
