বাংলাখবর

ইউক্রেনে গোয়েন্দা সহায়তা বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের

বাংলা খবর ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা সহযোগিতা ও সামরিক সহায়তা বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির গোয়েন্দা সংস্থা সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ।

আজ বুধবার ফক্স বিজনেস নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

র‍্যাটক্লিফ বলেন, সামরিক ও গোয়েন্দা সহায়তার ক্ষেত্রে যে বিরতি এসেছে, সেটি কাটিয়ে উঠবো বলে মনে করি। ইউক্রেনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো, আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করবো। তবে একই সঙ্গে শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার জন্যও কাজ করবো।

হোয়াইট হাউজেরর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনকে পুনরায় সহায়তা দেওয়ার বিষয়টি পর্যালোচনা করবেন।

ফক্স নিউজকে তিনি বলেন, যদি আলোচনাগুলো ফলপ্রসূ হয় এবং আত্মবিশ্বাস বাড়ানোর মতো কিছু ব্যবস্থা নেওয়া যায়, তবে প্রেসিডেন্ট সহায়তা পুনর্বিবেচনা করবেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক আগ্রাসন শুরুর পর যুক্তরাষ্ট্র এ পর্যন্ত প্রায় ৮৬ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দিয়েছে। ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের হিসাব অনুযায়ী, মার্কিন কংগ্রেস ও প্রতিরক্ষা বিভাগের বাজেট থেকে এই অর্থ বরাদ্দ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের দেওয়া সহায়তার বেশিরভাগ অর্থ ইউক্রেনের জন্য অস্ত্র উৎপাদনে ব্যয় হয়েছে। এর মধ্যে রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র, হেলিকপ্টার, ট্যাংক, উপকূল প্রতিরক্ষা ব্যবস্থা ও বুলেটপ্রুফ জ্যাকেট।

এই বিভাগের আরও খবর

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা