বাংলাখবর

ইইউর ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশসহ ৭ দেশ, কঠিন হবে আশ্রয় পাওয়া

বাংলা খবর ডেস্ক : বর্তমানে ‘নিরাপদ’ মনে করছে, এমন সাতটি দেশের তালিকা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বুধবার প্রকাশিত এ তালিকায় রয়েছে বাংলাদেশও। এসব দেশের নাগরিকদের ইইউতে আশ্রয় লাভ কঠিন করে তাঁদের নিজ দেশে ফেরত পাঠানোর কাজ জোরদারের লক্ষ্যে এ তালিকা প্রকাশ করা হয়েছে।

তালিকায় থাকা অন্য দেশগুলো হলো কসোভো, কলম্বিয়া, মিসর, ভারত, মরক্কো ও তিউনিসিয়া। অবশ্য কার্যকর হওয়ার আগে ইউরোপিয়ান পার্লামেন্ট ও সদস্যদেশগুলোকে এই তালিকা অনুমোদন করতে হবে।

এ পদক্ষেপের ফলে আবেদনের ভিত্তি নেই, এমন পূর্বানুমান বিবেচনায় নিয়ে এসব দেশের নাগরিকদের আশ্রয়ের আবেদনের যাচাই–বাছাই দ্রুততার সঙ্গে শেষ করার সুযোগ পাবে ইইউর সদস্যদেশগুলো। অবশ্য মানবাধিকার সংগঠনগুলো এ পদক্ষেপের সমালোচনা করেছে।

ইইউর অভিবাসনবিষয়ক কমিশনার ম্যাগনার ব্রুনার বলেন, ‘আশ্রয়ের আবেদন নিষ্পন্নের ক্ষেত্রে উল্লেখযোগ্য জটের মুখে পড়ছে অনেক সদস্যদেশ। তাই আমরা যে বিষয় এখন করতে পারি, সেটা হলো আশ্রয়ের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণকে সমর্থন জানানো, যেটা অত্যন্ত প্রয়োজনীয়।’

অভিবাসীদের নিয়ে বিরূপ মনোভাব কাজে লাগিয়ে কয়েকটি দেশের নির্বাচনে উগ্র ডানপন্থীরা ভালো ফল করায় বেআইনিভাবে প্রবেশকারীদের ব্যাপারে কঠোর হওয়া এবং তাদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে চাপে পড়েছে ইইউ।

অভিবাসনবিষয়ক কমিশন বলেছে, ইইউর সদস্যপ্রার্থী দেশগুলোকেও ‘নিরাপদ’ দেশের মানদণ্ডগুলো পূরণ করতে হবে। তবে সংঘাতে আক্রান্ত হলে, সে ক্ষেত্রে এর ব্যতিক্রম হতে পারে বলে কমিশন জানিয়েছে। এ ক্ষেত্রে ইউক্রেনকে উদাহরণ হিসেবে ধরা যেতে পারে বলে উল্লেখ করে তারা।

এর আগে ২০১৫ সালে একই ধরনের তালিকা উত্থাপন করেছিল ইউরোপীয় কমিশন। তবে ইইউর সদস্যপ্রার্থী দেশ তুরস্ককে এ তালিকায় রাখা হবে কি না, তা নিয়ে তীব্র বিতর্কের পর ওই পরিকল্পনা বাদ দেওয়া হয়।

অভিবাসনবিষয়ক কমিশন বলেছে, বুধবার প্রকাশিত তালিকাটি সময়ের সঙ্গে সঙ্গে বর্ধিত বা পর্যালোচনা করা হতে পারে। বর্তমানে উল্লেখযোগ্যসংখ্যক আবেদনকারী যেসব দেশ থেকে আসেন, সেগুলো দেখে এই তালিকা তৈরি করা হয়েছে।

সদস্যদেশগুলো এই তালিকার সঙ্গে নিজেরা অন্য দেশকে যুক্ত করতে পারবে, তবে বাদ দিতে পারবে না।

এই বিভাগের আরও খবর

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা