বাংলাখবর
আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা
বাংলা খবর ডেস্ক : ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ চত্বরে হামলা চালিয়েছে কয়েক ডজন ইসরায়েলি বসতি স্থাপনকারী। বৃহস্পতিবার ইসরায়েলি ওই বসতি স্থাপনকারীরা চত্বরে অতর্কিত ঢুকে পড়ে বলে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে।
কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে, এই বসতি স্থাপনকারীরা ইসরায়েলি নাগরিক। তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে দখলকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের জমিতে অবৈধভাবে বসতি গড়ে তুলেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর নিরাপত্তা ব্যবস্থার আওতায় মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে ধর্মীয় আচার পালন করেছে ওই বসতি স্থাপনকারীরা।
মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান জেরুজালেমের আল-আকসা মসজিদ। ইসরায়েলের ইহুদি কর্তৃপক্ষের সঙ্গে সেখানে বসবাসরত ফিলিস্তিনিদের চুক্তি অনুযায়ী, আল-আকসা মসজিদ চত্বর কেবল মুসলিমদের থাকবে। জেরুজালের প্রধান রাব্বির দপ্তর থেকেও আল-আকসা চত্বরে ইহুদিদের উপাসনা নিষিদ্ধের কথা বলা হয়েছে।
ইসরায়েলের অর্থোডক্স ইহুদিরা এই নীতি মেনে চললেও দেশটিতে বাড়তে থাকা জাতীয়তাবাদী ইহুদি সম্প্রদায় এই নীতির বিরুদ্ধে অবস্থান নেন। আল-আকসা চত্বরের একাংশে ইহুদিদের উপাসনালয় সিনাগগ নির্মাণের দাবি করেছে তারা।
ফিলিস্তিনিরা এই দাবির তীব্র বিরোধী এবং এ নিয়ে আল-আকসায় বিভিন্ন সময়ে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলিদের সংঘাতও হয়েছে।
সূত্র: আল জাজিরা।
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
