বাংলাখবর
আরব আমিরাতের সঙ্গে ভারতের গুরুত্বপূর্ণ চুক্তি, সহযোগিতা জোরদারে অঙ্গীকার
বাংলা খবর ডেস্ক : দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে ১০ বছরের জন্য তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ চুক্তি স্বাক্ষর করেছে ভারত ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। একই সঙ্গে দুই দেশ ২০৩২ সালের মধ্যে পারস্পরিক বাণিজ্য ২০০ বিলিয়ন ডলারে উন্নীত করার অঙ্গীকার করেছে। এছাড়া প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের বিষয়েও একমত হয়েছে দু’দেশ।
বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, সোমবার (১৯ জানুয়ারি) নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন ইউএই প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। বৈঠকের পর মোট এক ডজনের বেশি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়, উভয় নেতা প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতাকে দুই দেশের সামগ্রিক কৌশলগত অংশীদারিত্বের একটি মূল স্তম্ভ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এতে বলা হয়, ভারত ও ইউএইয়ের মধ্যে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা ধারাবাহিকভাবে শক্তিশালী হয়েছে এবং ভবিষ্যতেও তা আরও বিস্তৃত হবে।
সোমবারই দুই দেশ একটি লেটার অব ইনটেন্টে স্বাক্ষর করেছে, যার লক্ষ্য একটি কৌশলগত প্রতিরক্ষা অংশীদারিত্ব চূড়ান্ত করা। নয়াদিল্লি জানায়, উভয় নেতা হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (এইচপিসিএল) এবং এডনক গ্যাসের মধ্যে স্বাক্ষরিত ১০ বছরের এলএনজি সরবরাহ চুক্তিকে স্বাগত জানিয়েছেন।
এই চুক্তির আওতায় ২০২৮ সাল থেকে প্রতি বছর ০.৫ মিলিয়ন টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হবে। ভারতের পক্ষ থেকে আরও বলা হয়, উভয় নেতা একে অপরের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি গভীর শ্রদ্ধা এবং কৌশলগত স্বায়ত্তশাসনের গুরুত্বের ওপর জোর দেন।
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
