বাংলাখবর

আমেরিকার কাছ থেকে সামরিক সরঞ্জাম কিনছে ভারত

বাংলা খবর ডেস্ক : আমেরিকার কাছ থেকে ১৩ কোটি ১০ লাখ ডলার মূল্যের সামরিক সরঞ্জাম কিনছে ভারত। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি প্রস্তাবে অনুমোদনও দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রদান করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিজেদের নৌবাহিনীর জন্য সি-ভিশন সফটও্যার ও এর সঙ্গে আণুষাঙ্গিক বিভিন্ন সরঞ্জাম কিনতে চায় ভারত।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “কৌশলগত ঐক্যের অংশ হিসেবে ভারতের কাছে ইন্দো-প্যাসিফিক মেরিটাইম ডোমেইন অ্যাওয়্যারনেস সফটওয়্যার (সি-ভিশন) এবং আনুষাঙ্গিক উপকরণ বিক্রয় সংক্রান্ত একটি প্রস্তাবের অনুমোদন দিয়েছে পররাষ্ট্র দফতর। এই প্যাকেজে মূল্য ১৩ কোটি ১০ লাখ ডলার।”

আরও বলা হয়েছে, “এই সফটওয়্যার ভারতকে তার সমুদ্রসীমায় বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবিলার জন্য সহায়ক হবে। ভারতের নৌবাহিনীর সচেতনতা, বিশ্লেষণ ক্ষমতা এবং কৌশলগত অবস্থান আরও শক্তিশালী করার ক্ষেত্রেও ভূমিকা রাখতে পারবে সি-ভিশন সফটওয়্যার। নিজেদের সামরিক বহরে সি-ভিশন এবং এর আণুষাঙ্গিক উপকরণকে যুক্ত করতে ভারতকে কোনও সমস্যা পোহাতে হবে না এবং এই সফটওয়্যার দক্ষিণ এশিয়ার মৌলিক সামরিক ভারসাম্যের ক্ষেত্রে কোনো পরিবর্তন ঘটাবে না।”

গত ২২ এপ্রিল ভারতের জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে গত ১১ দিন ধরে চরম উত্তেজনা শুরু হয়েছে দক্ষিণ এশিয়ার দুই চিরবৈরী প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে। আন্তর্জাতিক রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষকদের আশঙ্কা, যে কোনও সময় যুদ্ধ বেঁধে যেতে পারে পরমাণু অস্ত্রধারী এ দু’দেশের মধ্যে।

এই বিভাগের আরও খবর

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা