বাংলাখবর
অবশেষে যুক্তরাজ্যের সাথে মুক্ত বাণিজ্য চুক্তিতে সই করলো ভারত
বাংলা খবর ডেস্ক : বহু আলোচনার পর যুক্তরাজ্যের সাথে মুক্ত বাণিজ্য চুক্তিতে সই করেছে ভারত। দেশটিতে সফরের সময় প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সাথে সাক্ষাৎ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তখনই এই চুক্তিটি সই হয়।
বুধবার লন্ডনে পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সই হয় চুক্তিটি। এ চুক্তি অনুযায়ী ২০৪০ সালের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য আরো ৩৪ বিলিয়ন ডলার পর্যন্ত বাড়াতে একসাথে কাজ করবে দেশ দুটি। চুক্তিটির ফলে যুক্তরাজ্যের পণ্যের ওপর ভারতের শুল্ক ১৫ শতাংশ থেকে নামবে ৩ শতাংশে। গাড়ি, খাদ্যদ্রব্য, বৈদ্যুতিক যানবাহনসহ শুল্ক কমবে ভারতের নানা পণ্যের ওপরও। দু'দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠান মিলিয়ে বিনিয়োগ আসবে প্রায় ৬ বিলিয়ন পাউন্ড।
নতুন এই চুক্তির ফলে যুক্তরাজ্যের অর্থনীতিতে বার্ষিক প্রবৃদ্ধি চার দশমিক আট বিলিয়ন পাউন্ড হবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া চুক্তিটি যুক্তরাজ্যের কৃষক, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং যুবকদের জন্য অসংখ্য নতুন সুযোগ তৈরি করবে বলে আশা প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের।
উভয় দেশের সংসদে অনুমোদনের পর কার্যকর হবে এই চুক্তিটি। কার্যকর হলে এটি হবে ২০২০ সালে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করার পর থেকে যুক্তরাজ্যের সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি।
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
