বাংলাখবর

চীনে ঐতিহাসিক বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প-পুতিন-জিনপিং

বাংলা খবর ডেস্ক : বিশ্বের সবচেয়ে শক্তিমান তিন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং প্রেসিডেন্ট শি জিনপিং এক ত্রিপাক্ষিক শীর্ষ বৈঠকে বসতে যাচ্ছেন। আগামী ১৯ নভেম্বর চীনের শেনজেন শহরে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপিইসি) জোটের বার্ষিক সম্মেলনের ফাঁকে এই বৈঠক হবে।

গতকাল শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন দৈনিক দ্য নিউইয়র্ক টাইমস। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বৈঠকে ‘উচ্চাকাঙ্ক্ষী’ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির বিষয়টি গুরুত্ব পাবে। সেই সঙ্গে উত্তর কোরিয়া ও ইরান পরিস্থিতি নিয়েও আলোচনা হবে।

প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য আগেই প্রকাশ্যে জানিয়েছিলেন যে তিনি এই প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট জিনপিংয়ের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা করছেন। সপ্তাহের শুরুর দিকে সাংবাদিকদের ট্রাম্প বলেছিলেন, ‘আমরা পারমাণবিক নিরস্ত্রীকরণসহ আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করব।’

শুক্রবার ওয়াশিংটনে এক ব্রিফিংয়ে অনুষ্ঠিতব্য এ বৈঠককে ‘ঐতিহাসিক’ উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্টের সরকারি দপ্তর ও বাসভবন হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেন, ‘প্রেসিডেন্ট স্পষ্ট করেছেন যে, অন্যান্য বিষয়ের পাশাপাশি তিনি বিশ্বে পারমাণবিক অস্ত্র হ্রাসের বিষয়টি নিয়ে আলোচনা করবেন। প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন, পারমাণবিক অস্ত্রের বিস্তার অত্যন্ত বিপজ্জনক।’

মুখপাত্র অলিভিয়া ওয়েলস জানিয়েছেন, দক্ষিণ চীনের শেনজেন শহরে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) শীর্ষ সম্মেলনে ট্রাম্পের অংশগ্রহণের সময় এই বৈঠকটি হবে।

ধারণা করা হচ্ছে, বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশগুলোর এই বৈঠকে ইরান নিয়ে আলোচনা হতে পারে। তবে ইউক্রেন নিয়ে আলোচনার সম্ভাবনা নেই। মস্কো ও বেইজিং এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

মার্কিন বার্তাসংস্থা এপি এবং ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এই আলোচনার পর কোনো চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা নেই।

শুক্রবারের ব্রিফিংয়ে অলিভিয়া ওয়েলস জানান, ২১টি সদস্য রাষ্ট্রের অংশগ্রহণে আয়োজিত দুই দিনব্যাপী শীর্ষ সম্মেলনে যোগ দিতে ট্রাম্প বুধবার গভীর রাতে শেনজেনে পৌঁছাবেন। বৃহস্পতিবার তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেবেন-২০২৫ সালে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি হবে তাদের চতুর্থ বৈঠক।

তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প তার চীন সফর শেষ করবেন যুক্তরাষ্ট্র, গণচীন এবং রাশিয়ার রাষ্ট্রপ্রধানদের নিয়ে আয়োজিত একটি ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে।’

অলিভিয়া আরও বলেন, সফরের অংশ হিসেবে মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প ফিলিপাইনে আসিয়ান (আসিয়ানভুক্ত দেশগুলোর জোট) শীর্ষ সম্মেলনেও যোগ দেবেন। এই সফর মার্কিন জনগণের জন্য ঐতিহাসিক সাফল্য বয়ে আনার পাশাপাশি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থকে এগিয়ে নেবে।

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিটি গত ফেব্রুয়ারিতে মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। এর ফলে বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্রভাণ্ডারগুলো এখন বড় ধরনের কোনো নিয়মনীতির আওতামুক্ত হয়ে পড়েছে। তা ছাড়া চুক্তির এই মেয়াদোত্তীর্ণ অবস্থা কার্যত এমন একটি অস্ত্র নিয়ন্ত্রণ সহযোগিতার সমাপ্তি ঘটিয়েছে, যা এক সময় স্নায়ুযুদ্ধ অবসানে সহযোগিতা করেছিল।

জাতিসংঘ উভয় পক্ষকে অবিলম্বে একটি নতুন কাঠামোয় ঐকমত্যে পৌঁছানোর আহ্বান জানিয়েছে। তবে ট্রাম্প বলেছেন, তিনি বর্তমান চুক্তির পরিবর্তে একটি উন্নত চুক্তি করতে চান, যার অন্তর্ভুক্ত থাকবে চীন। কারণ ট্রাম্পের মতে, বেইজিং বর্তমানে নিজেদের পারমাণবিক অস্ত্রভাণ্ডার সম্প্রসারণ করছে।

এই বিভাগের আরও খবর

বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমাতে নিজস্ব এআই প্রযুক্তি আনলো ইরান
বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমাতে নিজস্ব এআই প্রযুক্তি আনলো ইরান

বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমাতে নিজস্ব এআই প্রযুক্তি আনলো ইরান

এনভিডিয়া কেলেঙ্কারি: বিশ্বজুড়ে চীনের গুপ্তচরবৃত্তি নিয়ে নতুন শঙ্কা
এনভিডিয়া কেলেঙ্কারি: বিশ্বজুড়ে চীনের গুপ্তচরবৃত্তি নিয়ে নতুন শঙ্কা

এনভিডিয়া কেলেঙ্কারি: বিশ্বজুড়ে চীনের গুপ্তচরবৃত্তি নিয়ে নতুন শঙ্কা

চীনে ঐতিহাসিক বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প-পুতিন-জিনপিং
চীনে ঐতিহাসিক বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প-পুতিন-জিনপিং

চীনে ঐতিহাসিক বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প-পুতিন-জিনপিং

এনভিডিয়ার নতুন সিইও কোলেট ক্রেস
এনভিডিয়ার নতুন সিইও কোলেট ক্রেস

এনভিডিয়ার নতুন সিইও কোলেট ক্রেস

ইরানের হুমকিতে ভীত হব না, বললেন ঘাঁটিতে আশ্রয় নেওয়া মার্কিন অর্থমন্ত্রী
ইরানের হুমকিতে ভীত হব না, বললেন ঘাঁটিতে আশ্রয় নেওয়া মার্কিন অর্থমন্ত্রী

ইরানের হুমকিতে ভীত হব না, বললেন ঘাঁটিতে আশ্রয় নেওয়া মার্কিন অর্থমন্ত্রী

আমিরাতে ১৮টি গাড়ি ও ৫টি ট্রাকের ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১৪
আমিরাতে ১৮টি গাড়ি ও ৫টি ট্রাকের ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১৪

আমিরাতে ১৮টি গাড়ি ও ৫টি ট্রাকের ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১৪

আবাসন সংকটের প্রতিবাদে স্পেনে সাধারণ ধর্মঘট, অংশ নিলেন ৪০ লাখ মানুষ
আবাসন সংকটের প্রতিবাদে স্পেনে সাধারণ ধর্মঘট, অংশ নিলেন ৪০ লাখ মানুষ

আবাসন সংকটের প্রতিবাদে স্পেনে সাধারণ ধর্মঘট, অংশ নিলেন ৪০ লাখ মানুষ

কানাডায় অভিবাসন পরামর্শে অনিয়মে শাস্তির বিধান, সর্বোচ্চ জরিমানা ১৫ লাখ ডলার
কানাডায় অভিবাসন পরামর্শে অনিয়মে শাস্তির বিধান, সর্বোচ্চ জরিমানা ১৫ লাখ ডলার

কানাডায় অভিবাসন পরামর্শে অনিয়মে শাস্তির বিধান, সর্বোচ্চ জরিমানা ১৫ লাখ ডলার

নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ২, আহত ১৭
নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ২, আহত ১৭

নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ২, আহত ১৭

বিয়ে ছাড়া সন্তান জন্ম, সৌদিতে প্রবাসী নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ
বিয়ে ছাড়া সন্তান জন্ম, সৌদিতে প্রবাসী নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ

বিয়ে ছাড়া সন্তান জন্ম, সৌদিতে প্রবাসী নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ

ইতালিতে ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি
ইতালিতে ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি

ইতালিতে ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের নতুন পার্লামেন্ট সদস্যরা
নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের নতুন পার্লামেন্ট সদস্যরা

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের নতুন পার্লামেন্ট সদস্যরা