বাংলাখবর
জাতীয় গ্রিডে রূপপুরের পারমাণবিক বিদ্যুতের যাত্রা
বাংলা খবর ঢাকা : দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় নতুন অধ্যায়ের সূচনা করে প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে পারমাণবিক বিদ্যুৎ। মঙ্গলবার বিকাল ৩টা ১৬ মিনিটে পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট পরীক্ষামূলকভাবে গ্রিডে সংযুক্ত হয়। ২৯ মিনিটের মধ্যে উৎপাদন ৩৫০ মেগাওয়াটে পৌঁছায়। পরে গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে সরবরাহ ৩০০ মেগাওয়াটে সীমিত রাখা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং পাওয়ার গ্রিড বাংলাদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে প্রথম ইউনিটের জেনারেটর গ্রিডের সঙ্গে সংযুক্ত করা হয়। পরে সাংবাদিকদের মন্ত্রী জানান, পরীক্ষার ফল সন্তোষজনক হয়েছে এবং পরীক্ষামূলকভাবে সর্বোচ্চ ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।
প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গ্রিডে সংযোগ দেওয়ার আগে বিদ্যুৎকেন্দ্র ও জাতীয় গ্রিডের ভোল্টেজ, ফ্রিকোয়েন্সিসহ প্রয়োজনীয় বৈশিষ্ট্যের সামঞ্জস্য নিশ্চিত করা হয়। গ্রিড সিনক্রোনাইজেশন প্রক্রিয়ার পর উৎপাদন বাড়িয়ে পরীক্ষা করা হচ্ছে, যাতে কেন্দ্রের যন্ত্রপাতি ও নিয়ন্ত্রণব্যবস্থা গ্রিডের সঙ্গে স্থিতিশীলভাবে কাজ করতে পারে। মঙ্গলবারের সংযোগের মধ্য দিয়ে প্রথম ইউনিটের এই পরীক্ষা শুরু হয়েছে।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রথম দফায় ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হবে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন জানিয়েছে, এ সময় টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা যাচাই করা হবে। এরপর কারিগরি পরীক্ষার জন্য ইউনিটটি গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর দ্বিতীয় দফায় ৪ থেকে ৬ ঘণ্টার জন্য আবার সংযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
প্রাথমিক এই দুই দফার পরবর্তী পরীক্ষাগুলোতে প্রয়োজন অনুযায়ী উৎপাদন বাড়ানো বা কমানো হবে। কিছু পরীক্ষার জন্য ইউনিট সাময়িকভাবে বন্ধও রাখতে হতে পারে। গ্রিডে বিদ্যুৎ সরবরাহ চালু থাকলে তা গ্রাহকদের চাহিদা পূরণে ব্যবহৃত হবে। উৎপাদন ও সরবরাহের ওঠানামার সময় জাতীয় গ্রিডের ভারসাম্য রক্ষার দায়িত্ব পালন করবে পিজিবিপি।
**বাণিজ্যিক উৎপাদনের আগে আরও পরীক্ষা**
রূপপুর প্রকল্পের পরিচালক ড. মো. কবীর হোসেন জানিয়েছেন, প্রাথমিক পরীক্ষার ফল সন্তোষজনক হলে পরবর্তী পর্যায়ে যেতে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদন প্রয়োজন হবে। অনুমোদন পাওয়ার পর প্রথম ইউনিটকে পুনরায় গ্রিডে যুক্ত করে পরীক্ষামূলক পরিচালনা বা ‘ট্রায়াল অপারেশন’ শুরু করা হবে। এ পর্যায়ে ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে পারমাণবিক চুল্লি, টারবাইন, জেনারেটর ও স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হবে।
রাশিয়ান ঠিকাদার রোসাটমের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা শেষ হলে প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহের কথা রয়েছে। বায়েরার অনুমোদনের পর শুরু হওয়া এই পরীক্ষার মেয়াদ শেষ হলে রোসাটমের কাছ থেকে ইউনিটটি প্রাথমিকভাবে বুঝে নেবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। এরপর সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে পরিচালনার দায়িত্ব পাবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জানিয়েছেন, আগামী জানুয়ারির মধ্যে প্রথম ইউনিটের উৎপাদন পর্যায়ক্রমে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ মেগাওয়াটে উন্নীত করার চেষ্টা করা হবে। এটি পরীক্ষাকালীন উৎপাদনের লক্ষ্য। তবে কোন পর্যায়ে কতটা উৎপাদন বাড়ানো সম্ভব হবে, তা নির্ভর করবে পরীক্ষার ফলাফল ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের ওপর। বাণিজ্যিকভাবে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে আগামী বছরের অক্টোবরে।
**দুই ইউনিটে মোট উৎপাদনক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট**
রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাস্তবায়ন করছে। কেন্দ্রটির দুটি ইউনিট নির্মাণ করছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোসাটমের সহযোগী প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট। প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। সে হিসাবে দুই ইউনিটের মোট উৎপাদনক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট এবং নিট ক্ষমতা ২ হাজার ১৬০ মেগাওয়াট।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান (চলতি দায়িত্ব) ড. এম মইনুল ইসলাম, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিএইআরএ) চেয়ারম্যান মাহমুদুল হাসান, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান এবং প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন।
এই বিভাগের আরও খবর
জাতীয় গ্রিডে রূপপুরের পারমাণবিক বিদ্যুতের যাত্রা
জাতীয় গ্রিডে রূপপুরের পারমাণবিক বিদ্যুতের যাত্রা
যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশের স্বীকৃতি পেল বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশের স্বীকৃতি পেল বাংলাদেশ
সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশিদের জন্য ভিসা আরও সহজ করল জার্মানি
বাংলাদেশিদের জন্য ভিসা আরও সহজ করল জার্মানি
শর্টসার্কিট থেকে নুসরাতের বাড়িতে আগুন লাগার সম্ভাবনা বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী
শর্টসার্কিট থেকে নুসরাতের বাড়িতে আগুন লাগার সম্ভাবনা বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী
পাসপোর্ট-এনআইডির আবেদন আদতেই শেখ হাসিনার কিনা, নিশ্চিত নয় দিল্লির বাংলাদেশ হাইকমিশন
পাসপোর্ট-এনআইডির আবেদন আদতেই শেখ হাসিনার কিনা, নিশ্চিত নয় দিল্লির বাংলাদেশ হাইকম...
নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, নেতাকর্মীদের সঙ্গে হেঁটে র্যালি করলেন তারেক রহমান
নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, নেতাকর্মীদের সঙ্গে হেঁটে র্যালি করলেন তারেক...
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত
পোশাকশিল্পে অস্থিরতার পেছনে ফ্যাসিবাদী শক্তির হাত রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
পোশাকশিল্পে অস্থিরতার পেছনে ফ্যাসিবাদী শক্তির হাত রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
শেখ হাসিনাকে ফেরাতে পাসপোর্ট নয়, প্রত্যর্পণ চুক্তিই যথেষ্ট
শেখ হাসিনাকে ফেরাতে পাসপোর্ট নয়, প্রত্যর্পণ চুক্তিই যথেষ্ট
আইনশৃঙ্খলা বাহিনীকে ‘অতিরিক্ত বল প্রয়োগ’ না করার নির্দেশনা দেওয়া হয়েছে
আইনশৃঙ্খলা বাহিনীকে ‘অতিরিক্ত বল প্রয়োগ’ না করার নির্দেশনা দেওয়া হয়েছে
শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের
শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের
