বাংলাখবর

‘ভয়াবহ গরমে শ্বাস নিতে পারবেন না’, ৪৭ ডিগ্রিতে পুড়ছে ম্যানিলাসহ ৩০ শহর

বাংলা খবর ডেস্ক : চরম তাপদাহে বুধবার (২৪ এপ্রিল) ফিলিপাইনের রাজধানী ম্যানিলাসহ ৩০টি শহরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ইতোমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাস স্থগিত করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। সর্বসাধারণকে বাইরে  সময় কাটানোর পরিমাণ সীমিত করতে সতর্কতা জারি করা হয়েছে।

সাধারণত মার্চ, এপ্রিল এবং মে মাস দ্বীপপুঞ্জের দেশটিতে সবচেয়ে উষ্ণ এবং শুষ্কতম। তবে এই বছর এল নিনোর প্রভাবে পরিস্থিতি বিপর্যস্ত হয়ে পড়েছে।

‘এটি এত গরম যে আপনি শ্বাস নিতে পারবেন না,’ এমনটি বলেছেন ৬০ বছর বয়সী এরলিন তুমারন। তিনি ম্যানিলার দক্ষিণে ক্যাভিট প্রদেশের একটি সমুদ্রতীরবর্তী রিসোর্টে কাজ করেন। সেখানে মঙ্গলবার তাপমাত্রার সূচক ৪৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। সংবাদ সংস্থা এএফপির বরাতে এ খবর জানিয়েছে গালফ নিউজ।

এটা আশ্চর্যজনক হলেও স্বাভাবিক যে তীব্র দাবদাহে আমাদের সুইমিংপুলগুলো এখন পুরোপুরি খালি। আপনি আশা করবেন, মানুষ এসে সাঁতার কাটবে, কিন্তু মনে হচ্ছে তারা গরমের কারণে তারা বাড়ির বাইরে যেতে চাইছেন না।'

বুধবার অন্তত ৩০টি শহর ও পৌরসভায় তাপমাত্রার সূচক ৪২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। এমনটি জানিয়েছেন রাজ্যের আবহাওয়া দপ্তর। তাপমাত্রার সূচক আর্দ্রতাকে বিবেচনায় নিয়ে তাপমাত্রা কেমন অনুভূত হয় তা পরিমাপ করে।

রাজ্যের আবহাওয়া পূর্বাভাসের প্রধান জলবায়ু বিশেষজ্ঞ আনা সোলিস বলেছেন, আগামী দিনগুলোতে তাপ আরও তীব্র হওয়ার ৫০ শতাংশ আশঙ্কা রয়েছে।

সোলিস এএফপিকে জানিয়েছেন, 'আমাদের বাইরে কাটানো সময় সীমিত করতে হবে, প্রচুর পানি পান করতে হবে, বাইরে যাওয়ার সময় ছাতা এবং টুপি নিতে হবে।' সোলিস বলেন, এল নিনোর কারণে এমন চরম তাপমাত্রা দেশের বিভিন্ন অংশে বিরাজ করছে। দেশটির প্রায় অর্ধেক প্রদেশ বাস্তবিকভাবে খরায় রয়েছে।

এই বিভাগের আরও খবর

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স