বাংলাখবর

‘গাজায় ইসরাইলি স্থল অভিযান দীর্ঘায়িত হতে পারে এক যুগ’

বাংলা খবর ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি স্থল অভিযান দীর্ঘায়িত হতে পারে কয়েক বছর এমনকি এক যুগ পর্যন্ত। এ অভিযানে লড়াইয়ের তীব্রতা হবে খুবই ভয়াবহ। ইরাক ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের নেতৃত্বে দেওয়া সাবেক সমর বিশারদ জেনারেল ডেভিড পেট্রাউস মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর সঙ্গে আলাপকালে এ অভিমত ব্যক্ত করেছেন।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির সাবেক এই পরিচালক বলেন, ইসরাইল যদি বিমান হামলার সহায়তা নিয়ে গাজায় স্থল অভিযান চালান সে ক্ষেত্রে পরিণতি ভয়াবহ হয়ে উঠতে পারে। এ সময় তিনি ১৯৯৩ সালে সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে মার্কিন বাহিনীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার জের টানেন।

সে বছর মোগাদিসুতে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে যুদ্ধে লিপ্ত ছিল মার্কিন বাহিনী। সে সময় বিদ্রোহীরা যুক্তরাষ্ট্রের তিনটি ব্ল্যাক হক হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করে কিন্তু লড়াই এত তীব্র ছিল যে, হেলিকপ্টার তিনটি থেকে যারা বেঁচে গিয়েছিল তাদের উদ্ধার করতে মার্কিন বাহিনীকে যথেষ্ট কাঠখড় পোড়াতে হয়েছিল।

জেনারেল পেট্রাউস আরও বলেন, যদি তারা (হামাস) প্রতিরক্ষায় খুবই সৃষ্টিশীল হয়—যেমনটা তারা ছিল ইসরাইলে আক্রমণের সময়- তাহলে ইসরাইলি বাহিনীকে আত্মঘাতী বোমা হামলা, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, বিভিন্ন ধরনের ফাঁদ, বুবি ট্র্যাপ ইত্যাদির মুখোমুখি হতে হবে। এর বাইরে শহুরে ঘনবসতিপূর্ণ এলাকায় যুদ্ধের বিপদ তো রয়েছেই।

হামাস গত ৭ অক্টোবর ইসরাইলের দুর্ভেদ্য নিরাপত্তা বলয় ভেঙে হামলায় চালায়। সেই হামলায় অন্তত ১৪০০ ইসরাইলি নিহত হয়। সেদিন হামাস ইসরাইল থেকে অন্তত ২ শতাধিক ইসরাইলিকে বন্দি করে আনে। জবাবে ইসরাইল সেদিন থেকেই গাজায় ব্যাপক বিমান হামলা শুরু করেছে। সেসব হামলায় গাজায় সাড়ে ৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে ৭০ শতাংশই নারী ও শিশু।

জেনারেল পেট্রাউস বলেন, এখানে গাজায় যে পরিস্থিতি (যুদ্ধের/পালটা আক্রমণের) তৈরি হয়েছে তার চেয়ে কঠিন পরিস্থিতি কল্পনা করাও কঠিন। আমি এর আগেও বেশ কয়েকটি শহুরে যুদ্ধে নেতৃত্ব দিয়েছি। সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি- আপনি যখন পালটা আক্রমণ বা অভিযান চালান তখন আপনি চাইলে এক বা দুই বছরে সেটি জিততে পারবেন না। সাধারণত এটির লক্ষ্য অর্জনে প্রায় এক যুগ লেগে যেতে পারে, যেমনটা আমি দেখেছি ইরাক ও আফগানিস্তানে।
 

এই বিভাগের আরও খবর

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স