বাংলাখবর
৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা
বিনোদন ডেস্ক : দক্ষিণ ভারতের ৪০০ পরিবারের নিত্যপ্রয়োজনীয় পণ্যের খরচ বহনের দায়িত্ব নিয়েছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। ‘প্রজেক্ট অন্নপূর্ণা’ নামের একটি মানবিক উদ্যোগের মাধ্যমে পরিবারগুলোর পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। আগামী এক বছর ধরে এ কার্যক্রম চালিয়ে যেতে চান বলে জানিয়েন এই অভিনেত্রী।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে এ উদ্যোগের কথা জানান রাশমিকা। তিনি জানান, একেকবারে তিন মাসের জন্য ৪০০টি পরিবারের নিত্যপ্রয়োজনীয় পণ্যের খরচ বহন করবেন। এতে পরিবারগুলো মুদি পণ্যের পেছনে খরচ হওয়া অর্থ সঞ্চয় করতে পারবে এবং ভবিষ্যতের পরিকল্পনা করতে সুবিধা হবে বলে আশা তার।
ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের খবরে বলা হয়েছে, এই উদ্যোগের আওতায় প্রতিটি পরিবারের জন্য থাকছে ৭৫ কেজি চাল, ১০ কেজি আটা, ৩ কেজি রাগি, ১০ লিটার রান্নার তেল, ১৫ কেজি ডাল, ৩ কেজি চিনি এবং ৩ কেজি লবন। এর পাশাপাশি দেওয়া হবে বিভিন্ন মশলা ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী।
উদ্যোগটির সঙ্গে নিজের অভিনীত নতুন সিনেমা ‘রানাবালি’র চরিত্র জয়াম্মার প্রসঙ্গও টেনেছেন রাশমিকা। তার ভাষ্য, অভিনীত চরিত্রগুলো অনেক সময় শিল্পীর ব্যক্তিজীবনেও প্রভাব ফেলে।
জয়াম্মার সঙ্গে তার ব্যক্তিত্বের মিল আছে কি না, এমন প্রশ্নের উত্তরে রাশমিকা বলেন, এ ধরনের মানবিক কাজ তার স্বভাবেরই অংশ।
অভিনেত্রী জানান, এত দিন তিনি এসব কাজ প্রকাশ্যে আনেননি। নিজের টিম ও কাছের কয়েকজনের মধ্যে বিষয়গুলো সীমাবদ্ধ রেখেছিলেন। তবে এখন তিনি মনে করছেন, তার উদ্যোগ অন্যদেরও ভালো কাজে অনুপ্রাণিত করতে পারে। সেই ভাবনা থেকেই বিষয়টি প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নিয়েছেন।
রাশমিকা বলেন, ‘ছোট্ট একটি ভালো কাজও কারও জীবনে পরিবর্তন আনতে পারে। এর জন্য বড় কিছু করার প্রয়োজন নেই। চলুন, ছোট কিছু দিয়ে শুরু করি।’
প্রসঙ্গত, রাশমিকার নতুন সিনেমা ‘রানাবালি’তে নাম ভূমিকায় অভিনয় করছেন বিজয় দেবেরাকোন্ডা। জয়াম্মা চরিত্রে দেখা যাবে রাশমিকাকে। বিয়ের পর এই জুটিকে আবারও পর্দায় একসঙ্গে দেখা যাবে সিনেমাটিতে।
১৮৭০-এর দশকের দক্ষিণ ভারতের পটভূমিতে নির্মিত সিনেমাটির গল্পে উঠে আসবে ১৮৭৬ থেকে ১৮৭৮ সালের মহাদুর্ভিক্ষের প্রেক্ষাপট। ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিরোধ এবং নিজের অঞ্চল ও মানুষের সুরক্ষায় এক বিদ্রোহী যোদ্ধার লড়াই ঘিরে এগিয়েছে কাহিনি। সিনেমাটিতে বিজয় অভিনয় করেছেন রানাবালি চরিত্রে। তার স্ত্রী ও সংগ্রামের সঙ্গী জয়াম্মার ভূমিকায় রয়েছেন রাশমিকা। সূত্র: এনডিটিভি
এই বিভাগের আরও খবর
৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা
৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা
ঢালিউড অ্যাওয়ার্ডে ‘সেরা মেলোডি সিঙ্গার’ রন্টি দাশ
ঢালিউড অ্যাওয়ার্ডে ‘সেরা মেলোডি সিঙ্গার’ রন্টি দাশ
কানাডায় ঢুকতে দেয়া হলো না অভিনেত্রী মীরাকে
কানাডায় ঢুকতে দেয়া হলো না অভিনেত্রী মীরাকে
ভারতে তরুণদের বিক্ষোভ, এবার আটক বলিউড তারকা ইমরান খান
ভারতে তরুণদের বিক্ষোভ, এবার আটক বলিউড তারকা ইমরান খান
এআই দিয়ে তৈরি অশ্লীল কনটেন্ট সরাতে হাইকোর্টের দ্বারস্থ কঙ্গনা
এআই দিয়ে তৈরি অশ্লীল কনটেন্ট সরাতে হাইকোর্টের দ্বারস্থ কঙ্গনা
মুম্বাইয়ে বিশাল অ্যাপার্টমেন্ট কিনলেন অনুশকা শর্মা
মুম্বাইয়ে বিশাল অ্যাপার্টমেন্ট কিনলেন অনুশকা শর্মা
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই
টম ক্রুজের ক্যারিয়ারের কালো অধ্যায় ‘ডিগার’
টম ক্রুজের ক্যারিয়ারের কালো অধ্যায় ‘ডিগার’
বুলিংয়ের অপমান থেকে অস্কারের মঞ্চ, কেট উইন্সলেটের উত্থানের গল্প
বুলিংয়ের অপমান থেকে অস্কারের মঞ্চ, কেট উইন্সলেটের উত্থানের গল্প
এবার বিজেপির হয়ে নির্বাচনে লড়বেন কোয়েল মল্লিক
এবার বিজেপির হয়ে নির্বাচনে লড়বেন কোয়েল মল্লিক
মার্সিডিজ-বেঞ্জ জি৬৩ কিনলেন ইমরান হাশমি
মার্সিডিজ-বেঞ্জ জি৬৩ কিনলেন ইমরান হাশমি
মিথিলার নতুন যাত্রা, এবার যাচ্ছেন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে
মিথিলার নতুন যাত্রা, এবার যাচ্ছেন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে
