বাংলাখবর
বুলিংয়ের অপমান থেকে অস্কারের মঞ্চ, কেট উইন্সলেটের উত্থানের গল্প
অনলাইন ডেস্ক : শৈশবে অতিরিক্ত ওজনের কারণে সহপাঠীদের কাছ থেকে বুলিংয়ের শিকার হয়েছিলেন কেট উইন্সলেট। ‘ব্লাবার’ নামে তাকে উপহাস করা হতো। সেই অপমান আর কঠিন সময় পেরিয়ে আজ তিনি হলিউডের অন্যতম সফল অভিনেত্রী। অভিনয় দিয়ে জয় করেছেন অস্কার, এমিসহ বিশ্বের মর্যাদাপূর্ণ একাধিক পুরস্কার। পাশাপাশি গড়েছেন কোটি কোটি ডলারের সম্পদ।
১৯৭৫ সালের ৫ অক্টোবর ইংল্যান্ডের রিডিংয়ে জন্ম কেট উইন্সলেটের। শৈশব থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তার। তবে অতিরিক্ত ওজনের কারণে তাকে নানা ধরনের কটূক্তি শুনতে হয়েছে। এমনকি কঠোর ডায়েটের মধ্য দিয়েও যেতে হয়েছে। ছোটবেলার সেই অভিজ্ঞতা পরবর্তী জীবনে তার আত্মবিশ্বাস ও মানসিক দৃঢ়তা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
১৯৯৪ সালে ‘হেভেনলি ক্রিয়েচার্স’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় কেটের। তবে ১৯৯৭ সালে জেমস ক্যামেরনের ‘টাইটানিক’ তাকে বিশ্বজুড়ে পরিচিত করে তোলে। লিওনার্দো ডিক্যাপ্রিওর সঙ্গে জ্যাক ও রোজের চরিত্রে অভিনয় করে রাতারাতি আন্তর্জাতিক তারকায় পরিণত হন তিনি।
এরপর একের পর এক প্রশংসিত চরিত্রে অভিনয় করে নিজের অবস্থান আরও শক্ত করেন কেট উইন্সলেট। ২০০৯ সালে ‘দ্য রিডার’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী বিভাগে অস্কার জেতেন তিনি। পাশাপাশি টেলিভিশন ও চলচ্চিত্রে কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন এমি ও একাধিক গোল্ডেন গ্লোব পুরস্কার।
ব্যক্তিগত জীবনেও নানা অধ্যায় পেরিয়েছেন এই অভিনেত্রী। জীবনে তিনবার বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি এবং তার তিন সন্তান রয়েছে। দীর্ঘ অভিনয়জীবনে সাফল্যের পাশাপাশি বিপুল সম্পদের মালিকও হয়েছেন কেট। বিভিন্ন হিসাব অনুযায়ী, তার মোট সম্পদের পরিমাণ প্রায় ৬ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৭৯০ কোটি টাকার কাছাকাছি।
শৈশবের বুলিং আর অপমান থেকে শুরু করে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কার জয়, কেট উইন্সলেটের এই পথচলা তাই শুধু সাফল্যের গল্প নয়, বরং প্রতিকূলতাকে জয় করে নিজের জায়গা তৈরি করারও এক অনুপ্রেরণামূলক উদাহরণ।
এই বিভাগের আরও খবর
বুলিংয়ের অপমান থেকে অস্কারের মঞ্চ, কেট উইন্সলেটের উত্থানের গল্প
বুলিংয়ের অপমান থেকে অস্কারের মঞ্চ, কেট উইন্সলেটের উত্থানের গল্প
এবার বিজেপির হয়ে নির্বাচনে লড়বেন কোয়েল মল্লিক
এবার বিজেপির হয়ে নির্বাচনে লড়বেন কোয়েল মল্লিক
মার্সিডিজ-বেঞ্জ জি৬৩ কিনলেন ইমরান হাশমি
মার্সিডিজ-বেঞ্জ জি৬৩ কিনলেন ইমরান হাশমি
মিথিলার নতুন যাত্রা, এবার যাচ্ছেন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে
মিথিলার নতুন যাত্রা, এবার যাচ্ছেন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে
বিজ্ঞাপন নিয়ে আইনি নোটিশের জবাব তিন অভিনেতার, এবার পরবর্তী পদক্ষেপ
বিজ্ঞাপন নিয়ে আইনি নোটিশের জবাব তিন অভিনেতার, এবার পরবর্তী পদক্ষেপ
৬৪ বছর বয়সে তৃতীয় বিয়ে করলেন জিম ক্যারি
৬৪ বছর বয়সে তৃতীয় বিয়ে করলেন জিম ক্যারি
লাখো অনুসারী হারালেও ফিলিস্তিনের পক্ষ ছাড়েননি ফ্লোরেন্স পিউ
লাখো অনুসারী হারালেও ফিলিস্তিনের পক্ষ ছাড়েননি ফ্লোরেন্স পিউ
প্যারিসের রানি ঐশ্বরিয়া!
প্যারিসের রানি ঐশ্বরিয়া!
এমটিভি ভিএমএ ইতিহাসে সর্বোচ্চ পুরস্কারজয়ী হলেন টেলর সুইফট
এমটিভি ভিএমএ ইতিহাসে সর্বোচ্চ পুরস্কারজয়ী হলেন টেলর সুইফট
বিয়ের দুই বছর পর নববধূর সাজে সোনাক্ষী
বিয়ের দুই বছর পর নববধূর সাজে সোনাক্ষী
চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে, সালমানের স্টুডিওতে হামলার ঘটনায় সাদিয়া
চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে, সালমানের স্টুডিওতে হামলার ঘটনায় সাদিয়া
জাতিসংঘের সামনে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, গ্রেপ্তার হলিউড অভিনেত্রী
জাতিসংঘের সামনে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, গ্রেপ্তার হলিউড অভিনেত্রী