বাংলাখবর

ঢালিউড অ্যাওয়ার্ডে ‘সেরা মেলোডি সিঙ্গার’ রন্টি দাশ

বিনোদন ডেস্ক : দুই দশক ধরে আনুষ্ঠানিকভাবে গানে আছেন রন্টি দাশ। ২০০৬ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে পরিচিতি পান তিনি। এরপর থেকে নিয়মিত গান করে যাচ্ছেন। পেয়েছেন নানা স্বীকৃতিও।

এবার রন্টির ঝুলিতে যুক্ত হলো নতুন পুরস্কার। ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন তিনি। ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত এবারের আসরে সেরা মেলোডি গায়িকার পুরস্কার পেয়েছেন তিনি। তার হাতে পুরস্কারটি তুলে দেন জনপ্রিয় সংগীতশিল্পী রিজিয়া পারভীন।

বিশেষ এই পুরস্কারে উচ্ছ্বসিত রন্টি দাশ। এই প্রাপ্তিতে গানের প্রতি তিনি আরো বেশি মনোযোগী হবেন। পথ চলবেন গানেই। তিনি বলেন, ‘আমি গানেই বাঁচতে চাই, গানই আমার পরিচয়।’

প্রসঙ্গত, আত্মপ্রকাশের পর অডিওর পাশাপাশি বহু সিনেমায়ও গেয়েছেন রন্টি দাশ। তার প্লেব্যাকের সিনেমার মধ্যে রয়েছে ‘শুভ বিবাহ’, ‘খোঁজ: দ্য সার্চ’, ‘কর্তৃত্ব’, ‘দ্য স্পিড’, ‘অস্ত্রপ্রয়োগ’, ‘বস্তির ছেলে কোটিপতি’ প্রভৃতি।

বর্তমানে নিউ ইয়র্কেই বসবাস করেন রন্টি দাশ। সেখানেও চলছে তার গানের যাত্রা। একটি সংগীত প্রতিষ্ঠানও চালুর উদ্যোগ নিয়েছেন শিল্পী। যেখানে ক্ল্যাসিক্যাল, নজরুল, রবীন্দ্র, দেশাত্মবোধক, আধুনিক ও লোকসংগীতসহ নানা ধারার গান শেখানো হবে। প্রতিষ্ঠানটিতে বিশেষ ভয়েস ট্রেনিং কোর্সের পাশাপাশি অনলাইন ও অফলাইন—উভয় মাধ্যমে শেখার সুযোগ থাকবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে সংগীত শেখানোর ব্যবস্থাও রাখছেন তিনি।

এই বিভাগের আরও খবর

ঢালিউড অ্যাওয়ার্ডে ‘সেরা মেলোডি সিঙ্গার’ রন্টি দাশ
ঢালিউড অ্যাওয়ার্ডে ‘সেরা মেলোডি সিঙ্গার’ রন্টি দাশ

ঢালিউড অ্যাওয়ার্ডে ‘সেরা মেলোডি সিঙ্গার’ রন্টি দাশ

কানাডায় ঢুকতে দেয়া হলো না অভিনেত্রী মীরাকে

ভারতে তরুণদের বিক্ষোভ, এবার আটক বলিউড তারকা ইমরান খান

এআই দিয়ে তৈরি অশ্লীল কনটেন্ট সরাতে হাইকোর্টের দ্বারস্থ কঙ্গনা

মুম্বাইয়ে বিশাল অ্যাপার্টমেন্ট কিনলেন অনুশকা শর্মা

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই

টম ক্রুজের ক্যারিয়ারের কালো অধ্যায় ‘ডিগার’

বুলিংয়ের অপমান থেকে অস্কারের মঞ্চ, কেট উইন্সলেটের উত্থানের গল্প

এবার বিজেপির হয়ে নির্বাচনে লড়বেন কোয়েল মল্লিক

মার্সিডিজ-বেঞ্জ জি৬৩ কিনলেন ইমরান হাশমি
মার্সিডিজ-বেঞ্জ জি৬৩ কিনলেন ইমরান হাশমি

মার্সিডিজ-বেঞ্জ জি৬৩ কিনলেন ইমরান হাশমি

মিথিলার নতুন যাত্রা, এবার যাচ্ছেন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে

বিজ্ঞাপন নিয়ে আইনি নোটিশের জবাব তিন অভিনেতার, এবার পরবর্তী পদক্ষেপ