বাংলাখবর
মিথিলার নতুন যাত্রা, এবার যাচ্ছেন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে
বিনোদন ডেস্ক : অভিনয়ের পাশাপাশি উন্নয়ন খাতেও দীর্ঘদিন ধরে কাজ করছেন রাফিয়াত রশিদ মিথিলা। এবার পেশাগত জীবনে নতুন অধ্যায়ে পা রাখলেন এই অভিনেত্রী। প্রায় দুই দশক ব্র্যাকের সঙ্গে কাজের অভিজ্ঞতা শেষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে নতুন দায়িত্বে যোগ দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে মিথিলা জানান, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ‘আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ’-এ ‘অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট’ হিসেবে কাজ শুরু করেছেন তিনি।
নতুন দায়িত্বে নিউইয়র্কভিত্তিক ‘আর্লি চাইল্ডহুড অ্যান্ড ফ্যামিলি হাব’ প্রকল্পের নকশা ও মূল্যায়নে নেতৃত্ব দেবেন মিথিলা। প্রকল্পটি শিশুর প্রারম্ভিক বিকাশ, পারিবারিক সম্পৃক্ততা এবং কমিউনিটি স্বাস্থ্য নিয়ে কাজ করে।
জন্মের পর থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের পরিবারকে তাদের বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও সহায়ক পরিবেশের সঙ্গে যুক্ত করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। স্থানীয় মানুষের প্রয়োজনের সঙ্গে গবেষণার লক্ষ্য সমন্বয় করে তথ্য-উপাত্ত ও প্রমাণভিত্তিক কার্যক্রম পরিচালনায় নিজের আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগাতে চান মিথিলা।
এর পাশাপাশি সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কেও (সিইউএনওয়াই) শিক্ষকতা শুরু করেছেন তিনি। সেখানে ‘অ্যাডজাংক্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ হিসেবে ননপ্রফিট ম্যানেজমেন্ট পড়াবেন। বাস্তব জীবনে ননপ্রফিট প্রতিষ্ঠানগুলো কীভাবে পরিচালিত হয়, সে বিষয়ে শিক্ষার্থীদের বাস্তব ধারণা দেওয়ার ওপর গুরুত্ব দেবেন তিনি।
নতুন দায়িত্বের কথা জানিয়ে দীর্ঘদিনের কর্মস্থল ব্র্যাকের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মিথিলা। প্রায় দুই দশক প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এর মধ্যে ১৫ বছর কাজ করেছেন ব্র্যাক ইন্টারন্যাশনালের হয়ে আন্তর্জাতিক উন্নয়ন খাতে।
নতুন কর্মপরিবেশ নিয়ে আশাবাদী মিথিলা। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের উন্নত গবেষণা অবকাঠামো এবং অভিজ্ঞ গবেষকদের সঙ্গে কাজের সুযোগ তাঁর পেশাগত অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে বলে আশা করছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি উন্নয়ন খাত ও শিক্ষাঙ্গনে মিথিলার নতুন এই পথচলায় সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা জানিয়েছেন।
এই বিভাগের আরও খবর
মিথিলার নতুন যাত্রা, এবার যাচ্ছেন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে
মিথিলার নতুন যাত্রা, এবার যাচ্ছেন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে
বিজ্ঞাপন নিয়ে আইনি নোটিশের জবাব তিন অভিনেতার, এবার পরবর্তী পদক্ষেপ
বিজ্ঞাপন নিয়ে আইনি নোটিশের জবাব তিন অভিনেতার, এবার পরবর্তী পদক্ষেপ
৬৪ বছর বয়সে তৃতীয় বিয়ে করলেন জিম ক্যারি
৬৪ বছর বয়সে তৃতীয় বিয়ে করলেন জিম ক্যারি
লাখো অনুসারী হারালেও ফিলিস্তিনের পক্ষ ছাড়েননি ফ্লোরেন্স পিউ
লাখো অনুসারী হারালেও ফিলিস্তিনের পক্ষ ছাড়েননি ফ্লোরেন্স পিউ
প্যারিসের রানি ঐশ্বরিয়া!
প্যারিসের রানি ঐশ্বরিয়া!
এমটিভি ভিএমএ ইতিহাসে সর্বোচ্চ পুরস্কারজয়ী হলেন টেলর সুইফট
এমটিভি ভিএমএ ইতিহাসে সর্বোচ্চ পুরস্কারজয়ী হলেন টেলর সুইফট
বিয়ের দুই বছর পর নববধূর সাজে সোনাক্ষী
বিয়ের দুই বছর পর নববধূর সাজে সোনাক্ষী
চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে, সালমানের স্টুডিওতে হামলার ঘটনায় সাদিয়া
চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে, সালমানের স্টুডিওতে হামলার ঘটনায় সাদিয়া
জাতিসংঘের সামনে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, গ্রেপ্তার হলিউড অভিনেত্রী
জাতিসংঘের সামনে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, গ্রেপ্তার হলিউড অভিনেত্রী
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
অভিনয়কে বিদায়, এবার পুরোপুরি কর্পোরেট জগতে হাসান মাসুদ
অভিনয়কে বিদায়, এবার পুরোপুরি কর্পোরেট জগতে হাসান মাসুদ