বাংলাখবর
যুক্তরাজ্যে রপ্তানি ১০ বিলিয়ন ডলারে নেয়ার সুযোগ দেখছে বাংলাদেশ
বাংলা খবর ঢাকা : যুক্তরাজ্যের আমদানি বাজারে বাংলাদেশের অংশীদারত্ব বর্তমান শূন্য দশমিক ৪৯ শতাংশ থেকে বাড়িয়ে ১ শতাংশে উন্নীত করা গেলে দেশটিতে বাংলাদেশের রপ্তানি ১০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাতে পারে। এ লক্ষ্য অর্জনে তৈরি পোশাকের বাইরে রপ্তানি পণ্যের বহুমুখীকরণ, আন্তর্জাতিক মান পূরণ, সনদায়ন প্রক্রিয়ার আধুনিকায়ন এবং শুল্ক ও অশুল্ক বাধা দূর করার ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা।
বুধবার (১৪ অক্টোবর) ঢাকার ধানমন্ডিতে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) অডিটোরিয়ামে ‘যুক্তরাজ্যে রপ্তানি: তৈরি পোশাকের বাইরে সম্ভাবনা’ শীর্ষক এক কর্মশালায় এসব বিষয় তুলে ধরা হয়।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশন।
কর্মশালার উদ্দেশ্য ছিল, বিশেষ করে তৈরি পোশাকের বাইরের খাতগুলোতে যুক্তরাজ্যের বাজারে বিদ্যমান রপ্তানি সম্ভাবনা সম্পর্কে সচেতনতা বাড়ানো। পাশাপাশি রপ্তানি বহুমুখীকরণ এবং উচ্চমূল্য সংযোজিত পণ্য রপ্তানিতে উৎসাহিত করাও ছিল এর লক্ষ্য।
কর্মশালায় যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়াতে আন্তর্জাতিক মান পূরণ, বিধিবিধান পরিপালন এবং সনদায়ন প্রক্রিয়ার আধুনিকায়নের ওপর গুরুত্ব দেয়া হয়। একই সঙ্গে শুল্ক ও অশুল্ক বাধা দূর করার মাধ্যমে দেশটির বাজারে বাংলাদেশের পণ্যের প্রবেশাধিকার বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
এই বিভাগের আরও খবর
যুক্তরাজ্যে রপ্তানি ১০ বিলিয়ন ডলারে নেয়ার সুযোগ দেখছে বাংলাদেশ
যুক্তরাজ্যে রপ্তানি ১০ বিলিয়ন ডলারে নেয়ার সুযোগ দেখছে বাংলাদেশ
ড. ইউনূসকে হেনস্তা: যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ
ড. ইউনূসকে হেনস্তা: যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ
দুর্গাপূজায় সারাদেশে প্রায় ১০ হাজার বিজিবি মোতায়েন থাকবে
দুর্গাপূজায় সারাদেশে প্রায় ১০ হাজার বিজিবি মোতায়েন থাকবে
ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী
ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী
রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি
রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি
বাংলাদেশে শুরু করতে যাচ্ছে গাড়ি উৎপাদন কারখানা
বাংলাদেশে শুরু করতে যাচ্ছে গাড়ি উৎপাদন কারখানা
ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১
ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১
‘এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ’
‘এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ’
ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি প্রকাশ করল প্রধানমন্ত্রীর কার্যালয়
ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি প্রকাশ করল প্রধানমন্ত্রীর কার্যালয়
বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
অনিয়মের জন্য ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
অনিয়মের জন্য ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
‘জাতিসংঘের এবারের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে’
‘জাতিসংঘের এবারের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে’