বাংলাখবর

টম ক্রুজের ক্যারিয়ারের কালো অধ্যায় ‘ডিগার’

বিনোদন ডেস্ক : হলিউড অভিনেতা টম ক্রুজ। বক্স অফিসে একাধিক সিনেমায় ইতিহাস রয়েছে। তার সিনেমা ঘিরে দর্শকের প্রত্যাশা বরাবরই আকাশছোঁয়া। কিন্তু এবার সেই প্রত্যাশার বিপরীত চিত্র দেখা গেল। তবে অভিনেতার ক্যারিয়ারের কালো অধ্যায় হয়ে গেল সদ্য মুক্তি পাওয়া তার সিনেমা ‘ডিগার’। নেতিবাচক রিভিউয়ের ধাক্কায় উদ্বোধনী সপ্তাহে সিনেমাটির আয় মোটেই ভালো করেনি।

উত্তর আমেরিকায় উদ্বোধনী সপ্তাহে সিনেমাটির আয় হয়েছে আনুমানিক ৮ মিলিয়ন ডলার। ২০০৭ সালের পর টম ক্রুজের কোনো সিনেমার উদ্বোধনী আয় এত কম হয়নি। অর্থাৎ প্রায় ১৯ বছর পর তার ক্যারিয়ারে এমন দুর্বল ওপেনিং দেখা গেল। মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তির প্রথম দিনে ‘ডিগার’ আয় করে মাত্র ৩ দশমিক ৪ মিলিয়ন ডলার। অথচ একই সময়ে মুক্তি পাওয়া অ্যান হ্যাথাওয়ে ও ডাকোটা জনসনের ‘ভেরিটি’ প্রথম দিনেই আয় করেছে ১৫ মিলিয়ন ডলারের বেশি। সসপ্তাহ শেষে ব্যবধান আরও বেড়েছে। ‘ভেরিটি’ উত্তর আমেরিকায় প্রায় ৩৩ মিলিয়ন ডলার আয় করেছে, যা ‘ডিগার’-এর চেয়ে প্রায় চার গুণ বেশি।

সিনেমাটির এমন ফলাফলের পেছনে মুক্তির আগেই পাওয়া নেতিবাচক রিভিউকে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। বেশ কয়েকজন সমালোচক ‘ডিগার’কে ‘মিসফায়ার’ বলে আখ্যা দিয়েছেন। ফলে দর্শকের মধ্যে সিনেমাটি নিয়ে আগ্রহ কমেছে এবং নেতিবাচক ‘ওয়ার্ড অব মাউথ’ও তৈরি হয়েছে।

আন্তর্জাতিক বাজারেও খুব একটা সুবিধা করতে পারেনি সিনেমাটি। বিদেশ থেকে প্রথম দিনে আয় হয়েছে প্রায় ৪ মিলিয়ন ডলার। ভারতে টম ক্রুজের জনপ্রিয়তা থাকা সত্ত্বেও প্রথম দিনে ‘ডিগার’-এর নেট আয় মাত্র ৬৫ লাখ রুপি। যেখানে তার আগের সিনেমা ‘মিশন: ইম্পসিবল—দ্য ফাইনাল রেকনিং’ ভারতে প্রথম দিনেই আয় করেছিল প্রায় ১৯ কোটি রুপি।

১২৫ মিলিয়ন ডলার বাজেটের ‘ডিগার’কে খরচ তুলতে প্রায় ৩০০ মিলিয়ন ডলার আয় করতে হবে বলে জানিয়েছে ওয়ার্নার ব্রাদার্স। বর্তমান বক্স অফিস পরিস্থিতিতে সেই লক্ষ্যে পৌঁছানো এখন বেশ কঠিন বলেই মনে করছেন বাণিজ্য বিশ্লেষকেরা।

এই বিভাগের আরও খবর

টম ক্রুজের ক্যারিয়ারের কালো অধ্যায় ‘ডিগার’
টম ক্রুজের ক্যারিয়ারের কালো অধ্যায় ‘ডিগার’

টম ক্রুজের ক্যারিয়ারের কালো অধ্যায় ‘ডিগার’

বুলিংয়ের অপমান থেকে অস্কারের মঞ্চ, কেট উইন্সলেটের উত্থানের গল্প
বুলিংয়ের অপমান থেকে অস্কারের মঞ্চ, কেট উইন্সলেটের উত্থানের গল্প

বুলিংয়ের অপমান থেকে অস্কারের মঞ্চ, কেট উইন্সলেটের উত্থানের গল্প

এবার বিজেপির হয়ে নির্বাচনে লড়বেন কোয়েল মল্লিক
এবার বিজেপির হয়ে নির্বাচনে লড়বেন কোয়েল মল্লিক

এবার বিজেপির হয়ে নির্বাচনে লড়বেন কোয়েল মল্লিক

মার্সিডিজ-বেঞ্জ জি৬৩ কিনলেন ইমরান হাশমি
মার্সিডিজ-বেঞ্জ জি৬৩ কিনলেন ইমরান হাশমি

মার্সিডিজ-বেঞ্জ জি৬৩ কিনলেন ইমরান হাশমি

মিথিলার নতুন যাত্রা, এবার যাচ্ছেন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে
মিথিলার নতুন যাত্রা, এবার যাচ্ছেন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে

মিথিলার নতুন যাত্রা, এবার যাচ্ছেন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে

বিজ্ঞাপন নিয়ে আইনি নোটিশের জবাব তিন অভিনেতার, এবার পরবর্তী পদক্ষেপ
বিজ্ঞাপন নিয়ে আইনি নোটিশের জবাব তিন অভিনেতার, এবার পরবর্তী পদক্ষেপ

বিজ্ঞাপন নিয়ে আইনি নোটিশের জবাব তিন অভিনেতার, এবার পরবর্তী পদক্ষেপ

৬৪ বছর বয়সে তৃতীয় বিয়ে করলেন জিম ক্যারি
৬৪ বছর বয়সে তৃতীয় বিয়ে করলেন জিম ক্যারি

৬৪ বছর বয়সে তৃতীয় বিয়ে করলেন জিম ক্যারি

লাখো অনুসারী হারালেও ফিলিস্তিনের পক্ষ ছাড়েননি ফ্লোরেন্স পিউ
লাখো অনুসারী হারালেও ফিলিস্তিনের পক্ষ ছাড়েননি ফ্লোরেন্স পিউ

লাখো অনুসারী হারালেও ফিলিস্তিনের পক্ষ ছাড়েননি ফ্লোরেন্স পিউ

প্যারিসের রানি ঐশ্বরিয়া!
প্যারিসের রানি ঐশ্বরিয়া!

প্যারিসের রানি ঐশ্বরিয়া!

এমটিভি ভিএমএ ইতিহাসে সর্বোচ্চ পুরস্কারজয়ী হলেন টেলর সুইফট
এমটিভি ভিএমএ ইতিহাসে সর্বোচ্চ পুরস্কারজয়ী হলেন টেলর সুইফট

এমটিভি ভিএমএ ইতিহাসে সর্বোচ্চ পুরস্কারজয়ী হলেন টেলর সুইফট

বিয়ের দুই বছর পর নববধূর সাজে সোনাক্ষী
বিয়ের দুই বছর পর নববধূর সাজে সোনাক্ষী

বিয়ের দুই বছর পর নববধূর সাজে সোনাক্ষী

চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে, সালমানের স্টুডিওতে হামলার ঘটনায় সাদিয়া
চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে, সালমানের স্টুডিওতে হামলার ঘটনায় সাদিয়া

চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে, সালমানের স্টুডিওতে হামলার ঘটনায় সাদিয়া