বাংলাখবর
২০২৩ বিশ্বের ইতিহাসে উষ্ণতম বছর: জাতিসংঘ
বাংলা খবর ডেস্ক : বছরের বিগত মাসগুলোর পরিসংখ্যান দেখে ২০২৩ সালকে আগেই সবচেয়ে উষ্ণতম বছর হওয়ার অনুমান করেছিলেন বিজ্ঞানীরা। এবার বছর শেষ হওয়ার এক মাস আগেই জলবায়ু সম্মেলন কপ২৮ এ বিশ্ব আবহাওয়া সংস্থা চলতি বছরকে রেকর্ড করা সবচেয়ে উষ্ণতম বছর বলে ঘোষণা করেছে। খবর ব্লুমবার্গ।
কপ২৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে জলবায়ু সম্মেলনে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইতিহাসে ২০২৩ সালকে উষ্ণতম বছর উল্লেখ করে বলেন, 'বৈশ্বিক এ উষ্ণায়ন বিশ্বনেতাদের শিরদাঁড়ায় কাঁপন ধরিয়ে দেয়ার মত অবস্থা। আমরা বৈশ্বিক জলবায়ু ভেঙে পড়ার বাস্তব চিত্র চোখের সামনে দেখতে পাচ্ছি।'
প্রসঙ্গত, বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) এর গ্লোবাল ক্লাইমেট রিপোর্ট ২০২৩ অনুসারে, চলতি বছরের প্রথম ১০ মাসে বিশ্বব্যাপী তাপমাত্রা ছিল গড়ে প্রায় ১.৪ ডিগ্রি সেলসিয়াসের বেশি। রেকর্ডটি একমাস বাকি থাকা সত্ত্বেও বছরটিকে সবচেয়ে উষ্ণতম বছর হিসেবে ঘোষণা করার জন্য যথেষ্ট।এমনকি বিষয়টি কপ-২৮ সম্মেলনের আলোচকদের জন্যেও কঠোর সতর্কতা বলে মনে করছেন বিশ্লেষকরা।
উল্লেখ্য, এবছর কপ২৮ সম্মেলনে বৈশ্বিক প্রায় ৭ হাজার নেতা এ সম্মেলনে অংশগ্রহণ করেন।
সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে আমিরাতের সুলতান আল-জাবের বলেছেন, এই সম্মেলন হতে হবে প্রতিশ্রুতি বাস্তবায়নের সম্মেলন। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোকে ১০ হাজার কোটি ডলারের তহবিল সহায়তা দেয়ার প্রতিশ্রুতিও পূরণ হওয়া চাই।
গ্রিনহাউজ গ্যাস নির্গমনের কারণে পৃথিবীর উষ্ণ হচ্ছে। তাপমাত্রা এখনও বেড়েই যাচ্ছে। বিজ্ঞানীরা বলছেন, আগামী ৭ বছরের মধ্যে এই উষ্ণতা প্রায় অর্ধেকে নামাতে হবে। তাদের কথায়, বিশ্বের দেশগুলোর বর্তমান নীতিতে পৃথিবী বিপর্যয়কর পরিবর্তনের দিকেই যাচ্ছে। বেশীমাত্রায় দেখা যাচ্ছে তাপপ্রবাহ, বৃষ্টিপাত, সমুদ্রস্তর বৃদ্ধি।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
