বাংলাখবর
১.৩ বিলিয়ন ডলার ঋণের ৫০০ মিলিয়ন পাকিস্তানকে দিয়েছে চীন
বাংলাখবর ডেস্ক : পাকিস্তানের জন্য ১ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার ঋণ অনুমোদন দিয়েছে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না (আইসিবিসি) এবং চীনের একটি ব্যাংক থেকে এরই মধ্যে ৫০০ মিলিয়ন ডলার পেয়েছে পাকিস্তান। পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার শুক্রবার রাতে টুইট করে এ তথ্য জানিয়েছেন। খবর: জিওটিভি অনলাইন’র।
মার্কিন ডলার রিজার্ভের সংকটে থাকা দেশ পাকিস্তান মূল্যস্ফীতি বৃদ্ধিসহ নানাবিধ অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করছে।
পাকিস্তানের অর্থমন্ত্রী জানিয়েছেন, ১ দশমিক ৩ বিলিয়ন অর্থাৎ ১৩০ কোটি ডলারের এই ঋণ সহায়তা কয়েকদিনের মধ্যেই তিন কিস্তিতে পাওয়া যাবে। স্টেট ব্যাংক অব পাকিস্তান এরই মধ্যে প্রথম ধাপের ৫০০ মিলিয়ন ডলার গ্রহণ করেছে।
পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার বলেন, ‘এটি আমাদের বৈদেশিক রিজার্ভ বাড়াবে।’
পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে গত ২৪ ফেব্রুয়ারি ৩ দশমিক ৮ বিলিয়ন ডলারে নেমেছিল। এই অর্থ দিয়ে পাকিস্তান এক মাসেরও কম সময় আমদানি ব্যয় মেটাতে পারে। তবে মোট রিজার্ভ ছিল প্রায় ৯ বিলিয়ন, যার সাড়ে পাঁচ বিলিয়ন ডলার বাণিজ্যিক ব্যাংকগুলোর রাখা।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
