বাংলাখবর

১২ বছরে ১২ কোচ, ডি লিখটের ‘অভিশাপ’ এখন ম্যানচেস্টার ইউনাইটেডে

স্পোর্টস ডেস্ক : ফুটবলে একজন খেলোয়াড়ের ক্যারিয়ার গড়ে ওঠার পেছনে কোচের ভূমিকা অনেক। একই কোচের অধীনে দীর্ঘ সময় খেলার সুযোগ পেলে একজন ফুটবলার নিজের সামর্থ্য ও ফুটবলশৈলী আরো ভালোভাবে মেলে ধরতে পারেন।

কিন্তু নেদারল্যান্ডসের ডিফেন্ডার মাথিস ডি লিখটের ক্যারিয়ারের গল্পটা একেবারেই উল্টো। পেশাদার ফুটবলে পথচলা শুরুর পর থেকে প্রতি বছরই নতুন কোচের অধীনে খেলতে হয়েছে তাকে।

আয়াক্স, জুভেন্টাস, বায়ার্ন মিউনিখ হয়ে ম্যানচেস্টার ইউনাইটেড—ক্লাব বদলেছে, লিগ বদলেছে, কিন্তু বদলায়নি কোচ পরিবর্তনের এই অদ্ভুত ধারাবাহিকতা। তাই ফুটবলপ্রেমীদের কাছে এটি এখন ডি লিখটের ‘কোচ পরিবর্তনের অভিশাপ’ হিসেবেই পরিচিত।

২০১৬-১৭ মৌসুমে আয়াক্সের হয়ে পেশাদার ফুটবলে যাত্রা শুরু হয়েছিল ডি লিখটের। এরপর টানা ১১টি মৌসুমে ১১ জন ভিন্ন প্রধান কোচের অধীনে মৌসুম শুরু করেছেন তিনি। সর্বশেষ আজ প্রধান কোচ মাইকেল ক্যারিককে বরখাস্ত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

শিগগিরই নতুন কোচ হিসেবে মরিসিও পচেত্তিনোর নাম ঘোষণা করবে রেড ডেভিলরা। ক্লাবটির সঙ্গে পচেত্তিনোর অন্তত এক মৌসুমের চুক্তি হলেই ২০২৭ সালের শুরুতেও তাকে কোচ হিসেবে পাবেন ডি লিখট। তখন ক্লাব ক্যারিয়ারে ১২ বছরে ১২ কোচের অধীনে খেলা হবে তার।

ডি লিখটের কোচের দীর্ঘ তালিকা
ডি লিখটের ক্যারিয়ারে দায়িত্বে থাকা কোচদের তালিকাটি বেশ চমকপ্রদ। একনজরে দেখে নেওয়া যাক, কোন মৌসুমে কোন কোচের অধীনে খেলেছেন বা খেলতে যাচ্ছেন এই ডাচ ডিফেন্ডার—

২০১৬-১৭ মৌসুম: পিটার বস (আয়াক্স)
২০১৭-১৮ মৌসুম: মার্সেল কাইজার (আয়াক্স)
২০১৮-১৯ মৌসুম: এরিক টেন হাগ (আয়াক্স)
২০১৯-২০ মৌসুম: মাউরিসিও সাররি (জুভেন্টাস)
২০২০-২১ মৌসুম: আন্দ্রেয়া পিরলো (জুভেন্টাস)
২০২১-২২ মৌসুম: মাসিমিলিয়ানো আলেগ্রি (জুভেন্টাস)
২০২২-২৩ মৌসুম: ইউলিয়ান নাগলসমান (বায়ার্ন মিউনিখ)
২০২৩-২৪ মৌসুম: টমাস টুখেল (বায়ার্ন মিউনিখ)
২০২৪-২৫ মৌসুম: এরিক টেন হাগ (ম্যানচেস্টার ইউনাইটেড)
২০২৫-২৬ মৌসুম: রুবেন আমোরিম (ম্যানচেস্টার ইউনাইটেড)
২০২৬-২৭ মৌসুম: মাইকেল ক্যারিক (ম্যানচেস্টার ইউনাইটেড)
২০২৭ সাল (সম্ভাব্য) : মরিসিও পচেত্তিনো (ম্যানচেস্টার ইউনাইটেড)

পিঠের দীর্ঘমেয়াদী চোট ও পরবর্তীতে অস্ত্রোপচারের কারণে ২০২৬-২৭ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মাত্র ২ ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন মাথিস ডি লিখট।

লাইভ স্কোরের প্রতিবেদনে বলা হয়েছে, পচেত্তিনো ইউনাইটেডের কোচে হলে আগামী শীতকালীন দলবদলেই ডি লিখটকে বিক্রি করে দিতে পারেন। তাকে বেশি দিন রাখলে যে ‘কোচ পরিবর্তনের অভিশাপ’ পচেত্তিনোর ওপরও লাগতে পারে!

এই বিভাগের আরও খবর

১২ বছরে ১২ কোচ, ডি লিখটের ‘অভিশাপ’ এখন ম্যানচেস্টার ইউনাইটেডে
১২ বছরে ১২ কোচ, ডি লিখটের ‘অভিশাপ’ এখন ম্যানচেস্টার ইউনাইটেডে

১২ বছরে ১২ কোচ, ডি লিখটের ‘অভিশাপ’ এখন ম্যানচেস্টার ইউনাইটেডে

শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসিয়ে গ্রুপসেরা বাংলাদেশ
শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসিয়ে গ্রুপসেরা বাংলাদেশ

শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসিয়ে গ্রুপসেরা বাংলাদেশ

তাওহিদ হৃদয়ের দুর্দান্ত ডাবল সেঞ্চুরি
তাওহিদ হৃদয়ের দুর্দান্ত ডাবল সেঞ্চুরি

তাওহিদ হৃদয়ের দুর্দান্ত ডাবল সেঞ্চুরি

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা ক্রিশ্চিয়ানো রোনালদোর
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা ক্রিশ্চিয়ানো রোনালদোর

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা ক্রিশ্চিয়ানো রোনালদোর

শেষ মুহূর্তের গোলে রিয়ালের রোমাঞ্চকর জয়
শেষ মুহূর্তের গোলে রিয়ালের রোমাঞ্চকর জয়

শেষ মুহূর্তের গোলে রিয়ালের রোমাঞ্চকর জয়

রাফিনিয়ার জোড়া গোলে অ্যাস্টন ভিলাকে হারিয়ে বার্সেলোনার জয়
রাফিনিয়ার জোড়া গোলে অ্যাস্টন ভিলাকে হারিয়ে বার্সেলোনার জয়

রাফিনিয়ার জোড়া গোলে অ্যাস্টন ভিলাকে হারিয়ে বার্সেলোনার জয়

বিশ্বকাপের স্বত্ব বিক্রির পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ নথি প্রকাশ করবে ফিফা
বিশ্বকাপের স্বত্ব বিক্রির পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ নথি প্রকাশ করবে ফিফা

বিশ্বকাপের স্বত্ব বিক্রির পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ নথি প্রকাশ করবে ফিফা

চীন বিতর্কের পর এমবাপ্পের গোল, রিয়ালের বড় জয়
চীন বিতর্কের পর এমবাপ্পের গোল, রিয়ালের বড় জয়

চীন বিতর্কের পর এমবাপ্পের গোল, রিয়ালের বড় জয়

চেলসির কাছে হেরে অবনমনের শঙ্কায় ম্যানইউ
চেলসির কাছে হেরে অবনমনের শঙ্কায় ম্যানইউ

চেলসির কাছে হেরে অবনমনের শঙ্কায় ম্যানইউ

মেসিকে পেছনে ফেলে ‘ব্যালন ডি’অর অব অলটাইম’ জিতলেন রোনালদো
মেসিকে পেছনে ফেলে ‘ব্যালন ডি’অর অব অলটাইম’ জিতলেন রোনালদো

মেসিকে পেছনে ফেলে ‘ব্যালন ডি’অর অব অলটাইম’ জিতলেন রোনালদো

মাও সেতুংকে নিয়ে মন্তব্যে ক্ষমা চাইলেন এমবাপ্পে
মাও সেতুংকে নিয়ে মন্তব্যে ক্ষমা চাইলেন এমবাপ্পে

মাও সেতুংকে নিয়ে মন্তব্যে ক্ষমা চাইলেন এমবাপ্পে

ইয়ামাল-এমবাপ্পেকে পেছনে ফেলে ইতিহাস গড়লেন হ্যারি কেইন
ইয়ামাল-এমবাপ্পেকে পেছনে ফেলে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

ইয়ামাল-এমবাপ্পেকে পেছনে ফেলে ইতিহাস গড়লেন হ্যারি কেইন