বাংলাখবর

নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ২, আহত ১৭

বাংলা খবর ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে তিনতলা একটি ভবন ধসে অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করছেন উদ্ধারকারীরা।

স্থানীয় সময় বিকেল ৪টা ১ মিনিটে ব্রুকলিনের ফ্ল্যাটবুশ এলাকায় ফ্ল্যাটবুশ ও বেডফোর্ড অ্যাভিনিউয়ের সংযোগস্থলে ভবনধসের খবর পায় ফায়ার সার্ভিস। পরে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন উদ্ধারকর্মীরা।

নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্টের (এফডিএনওয়াই) কমিশনার লিলিয়ান বনসিগনোর জানান, তিনতলা ভবনটি পাশের একটি নির্মাণাধীন স্থানের খননকাজের জায়গায় ধসে পড়ে। এ সময় ভবন ও নির্মাণস্থলে থাকা একাধিক ব্যক্তি আটকা পড়েন। পাশের আরেকটি তিনতলা ভবনের দেয়ালও ধসে পড়ায় সেখানকার কয়েকটি অ্যাপার্টমেন্ট উন্মুক্ত হয়ে যায়।

তিনি জানান, এ ঘটনায় আহত ১৭ জনের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক, ১২ জন স্থিতিশীল এবং একজন দমকলকর্মী সামান্য আহত হয়েছেন। আহতদের মধ্যে সাতজন শিশু রয়েছে বলেও জানিয়েছেন বনসিগনোর। তবে নিহতদের মধ্যে কোনো শিশু রয়েছে কি না, তা নিশ্চিত করেননি তিনি।

এদিকে, নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন। নিখোঁজের প্রকৃত সংখ্যা এখনো জানা যায়নি। উদ্ধার অভিযানকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও দীর্ঘমেয়াদি উল্লেখ করে তারা জানিয়েছেন, আরও হতাহতের আশঙ্কা রয়েছে।

ঘটনাস্থলে উদ্ধারকর্মীদের পাশাপাশি বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরও কাজে লাগানো হয়েছে। ধ্বংসস্তূপ থেকে স্ট্রেচারে করে অন্তত দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের একজন অন্তঃসত্ত্বা নারীর স্বামী সাংবাদিকদের জানান, তার স্ত্রী বেঁচে আছেন বলে তিনি খবর পেয়েছেন।

কর্মকর্তাদের তথ্যমতে, ভবনটির পাশের নির্মাণস্থলে খননকাজ চলছিল। সেখানে তিনতলা ভবন নির্মাণের অনুমোদন ছিল। তবে ওই স্থানে নয়তলা বিশিষ্ট বাণিজ্যিক ও আবাসিক ভবন নির্মাণের একটি পরিকল্পনা এখনো অনুমোদন পায়নি।

নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব বিল্ডিংসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে সহায়তা করছেন এবং আশপাশের ভবনগুলোর কাঠামোগত স্থিতিশীলতা পরীক্ষা করছেন। ভবনধসের কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ঘটনাটিকে ভয়াবহ দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে উদ্ধার অভিযান চলাকালে এলাকাটি এড়িয়ে চলার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

তথ্যসূত্র : এবিসি নিউজ

এই বিভাগের আরও খবর

কানাডায় অভিবাসন পরামর্শে অনিয়মে শাস্তির বিধান, সর্বোচ্চ জরিমানা ১৫ লাখ ডলার
কানাডায় অভিবাসন পরামর্শে অনিয়মে শাস্তির বিধান, সর্বোচ্চ জরিমানা ১৫ লাখ ডলার

কানাডায় অভিবাসন পরামর্শে অনিয়মে শাস্তির বিধান, সর্বোচ্চ জরিমানা ১৫ লাখ ডলার

নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ২, আহত ১৭
নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ২, আহত ১৭

নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ২, আহত ১৭

বিয়ে ছাড়া সন্তান জন্ম, সৌদিতে প্রবাসী নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ
বিয়ে ছাড়া সন্তান জন্ম, সৌদিতে প্রবাসী নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ

বিয়ে ছাড়া সন্তান জন্ম, সৌদিতে প্রবাসী নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ

ইতালিতে ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি
ইতালিতে ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি

ইতালিতে ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের নতুন পার্লামেন্ট সদস্যরা
নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের নতুন পার্লামেন্ট সদস্যরা

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের নতুন পার্লামেন্ট সদস্যরা

এনভিডিয়া প্রধানকে নিয়ে এফবিআইয়ের তদন্ত
এনভিডিয়া প্রধানকে নিয়ে এফবিআইয়ের তদন্ত

এনভিডিয়া প্রধানকে নিয়ে এফবিআইয়ের তদন্ত

দক্ষিণ কোরিয়ায় বাস-গাড়ির সংঘর্ষে আহত ৫৭
দক্ষিণ কোরিয়ায় বাস-গাড়ির সংঘর্ষে আহত ৫৭

দক্ষিণ কোরিয়ায় বাস-গাড়ির সংঘর্ষে আহত ৫৭

সুপারশপের ফ্রিজে সাইবার হামলা, ইরানকে দায়ী করলো ফ্রান্স!
সুপারশপের ফ্রিজে সাইবার হামলা, ইরানকে দায়ী করলো ফ্রান্স!

সুপারশপের ফ্রিজে সাইবার হামলা, ইরানকে দায়ী করলো ফ্রান্স!

ক্রেন ভেঙে চুল্লিতে, তুরস্কের কারখানায় বিস্ফোরণে নিহত ১৭
ক্রেন ভেঙে চুল্লিতে, তুরস্কের কারখানায় বিস্ফোরণে নিহত ১৭

ক্রেন ভেঙে চুল্লিতে, তুরস্কের কারখানায় বিস্ফোরণে নিহত ১৭

ফ্রান্সের ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে এগিয়ে লে পেন ও মেলঁশোঁ
ফ্রান্সের ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে এগিয়ে লে পেন ও মেলঁশোঁ

ফ্রান্সের ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে এগিয়ে লে পেন ও মেলঁশোঁ

চীনে বহুতল ভবনে আগুন, নিহত ১৪
চীনে বহুতল ভবনে আগুন, নিহত ১৪

চীনে বহুতল ভবনে আগুন, নিহত ১৪

মিসরের গিজায় দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪, আহত ৮৮
মিসরের গিজায় দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪, আহত ৮৮

মিসরের গিজায় দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪, আহত ৮৮