বাংলাখবর

মাও সেতুংকে নিয়ে মন্তব্যে ক্ষমা চাইলেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : গণপ্রজাতন্ত্রী চীনের (পিআরসি) প্রতিষ্ঠাতা মাও সেতুংকে নিয়ে ‘বিবেচনাহীন’ মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন কিলিয়ান এমবাপ্পে। তার মন্তব্য ঘিরে চীনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

এর জেরে দেশটির কয়েকটি প্রতিষ্ঠান রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ডের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে।

মঙ্গলবার এক বিবৃতিতে এমবাপ্পে বলেন, ‘আমার মন্তব্যটি বিবেচনাহীন ছিল। এখন বুঝতে পারছি, এতে চীনের অনেক মানুষ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা চীনা সম্প্রদায়ের মানুষ কষ্ট পেয়েছেন। আমার কথায় যারা আঘাত পেয়েছেন, তাদের সবার কাছে আমি ক্ষমা চাইছি।

সোমবার অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমবাপ্পেকে নিজের দেখা সবচেয়ে মজার মিম নিয়ে কথা বলতে শোনা যায়।

সেখানে তিনি বলেন, তার মুখ কোনো এক ব্যক্তির ছবিতে বসানো হয়েছিল, যাকে তিনি ‘চীনের কোনো এক স্বৈরশাসক’ বলে মনে করেছিলেন। ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

মন্তব্যটি মাও সেতুংকে ঘিরে তৈরি একটি মিমের প্রতি ইঙ্গিত বলে ধারণা করা হচ্ছে।

ওই মিমে মাওয়ের ছবির ওপর এমবাপ্পের মুখ বসানো হয়েছিল। ফুটবল তারকাকে বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তিত্বের ছবিতে বসিয়ে এ ধরনের আরও মিম তৈরি করা হয়েছে।

১৯৪৯ সাল থেকে ১৯৭৬ সালে মৃত্যুর আগ পর্যন্ত চীন শাসন করা মাও সেতুং দেশটির প্রতিষ্ঠাতা নেতা হিসেবে পরিচিত। চীনে তাকে নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য বা কৌতুককে অসম্মানজনক হিসেবে দেখা হয়। বিষয়টি দেশটির সামাজিক পরিসরে সংবেদনশীল।

এ ঘটনায় এমবাপ্পের বাণিজ্যিক সম্পর্কেও প্রভাব পড়েছে। চীনের দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারক মেংনিউ, সাংহাই মিল্কগ্রাউন্ড ফুড টেক এবং পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান ইস্টড্রক বেভারেজ জানিয়েছে, এমবাপ্পের সঙ্গে তাদের সব ধরনের সহযোগিতা অবিলম্বে বন্ধ করা হচ্ছে। চীনা জনগণের অনুভূতিতে আঘাত করে, এমন কথা বা কাজের প্রতি তাদের কোনো সহনশীলতা নেই বলেও জানিয়েছে প্রতিষ্ঠানগুলো।

চীনের রাষ্ট্রীয় টেলিভিশন লা লিগা ও এমবাপ্পে-সংশ্লিষ্ট ম্যাচ এবং অনুষ্ঠান সম্প্রচার বন্ধ করেছে বলে দেশটির রাষ্ট্রসমর্থিত সংবাদমাধ্যম দ্য পেপার জানিয়েছে। একই সঙ্গে এমবাপ্পেকে নিয়ে বিজ্ঞাপনও সরিয়ে নেওয়া হয়েছে।

চীনের রাষ্ট্রসমর্থিত সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসও তার মন্তব্যের সমালোচনা করেছে। পত্রিকাটির ভাষ্য, চীনা ভোক্তাদের বার্তা স্পষ্ট, সম্মান দেখানো ঐচ্ছিক নয়। চীনের বাজার থেকে মুনাফা করার পাশাপাশি দেশটির মানুষকে অসম্মান করা গ্রহণযোগ্য নয়।

চীনা সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতেও এমবাপ্পেকে ঘিরে আলোচনা তীব্র হয়েছে। মঙ্গলবার গ্রিনিচ মান সময় সকাল ৭টা পর্যন্ত তাকে নিয়ে চারটি বিষয় জনপ্রিয় অনুসন্ধানের শীর্ষ ১০-এ ছিল। কিছু ব্যবহারকারী এমবাপ্পেকে কালো তালিকাভুক্ত করার এবং চীনে তার বাণিজ্যিক মূল্য শূন্যে নামিয়ে আনার দাবি জানিয়েছেন।

এ ঘটনায় লা লিগাও দুঃখ প্রকাশ করেছে। মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, এমবাপ্পের সাম্প্রতিক মন্তব্যে চীনা সমর্থকদের মনে যে আঘাত লেগেছে, তা নিয়ে তারা গভীরভাবে দুঃখিত। মন্তব্যগুলো এমবাপ্পের ব্যক্তিগত অবস্থান থেকে করা হয়েছে, এর সঙ্গে লা লিগার কোনো সম্পর্ক নেই।

লা লিগা সভাপতি হাভিয়ের তেবাসও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ক্ষমা চেয়েছেন। তিনি জানান, চীনের অংশীদার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সরাসরি কাজ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। দীর্ঘদিনের সম্পর্ক একটি ঘটনায় নষ্ট হয়ে যাবে তা হতে পারে না।

এই বিভাগের আরও খবর

মাও সেতুংকে নিয়ে মন্তব্যে ক্ষমা চাইলেন এমবাপ্পে
মাও সেতুংকে নিয়ে মন্তব্যে ক্ষমা চাইলেন এমবাপ্পে

মাও সেতুংকে নিয়ে মন্তব্যে ক্ষমা চাইলেন এমবাপ্পে

ইয়ামাল-এমবাপ্পেকে পেছনে ফেলে ইতিহাস গড়লেন হ্যারি কেইন
ইয়ামাল-এমবাপ্পেকে পেছনে ফেলে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

ইয়ামাল-এমবাপ্পেকে পেছনে ফেলে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

ইসাকের গোলের ধারায় লিভারপুলের জয়
ইসাকের গোলের ধারায় লিভারপুলের জয়

ইসাকের গোলের ধারায় লিভারপুলের জয়

অবসর ভেঙে আবারও মাঠে নামছেন ব্রাজিলের জাদুকর রোনালদিনহো
অবসর ভেঙে আবারও মাঠে নামছেন ব্রাজিলের জাদুকর রোনালদিনহো

অবসর ভেঙে আবারও মাঠে নামছেন ব্রাজিলের জাদুকর রোনালদিনহো

হাজার গোলের আরও কাছে রোনালদো, জিতল আল নাসর
হাজার গোলের আরও কাছে রোনালদো, জিতল আল নাসর

হাজার গোলের আরও কাছে রোনালদো, জিতল আল নাসর

আর্জেন্টিনার সঙ্গে নতুন চুক্তি সেরে নিলেন স্কালোনি
আর্জেন্টিনার সঙ্গে নতুন চুক্তি সেরে নিলেন স্কালোনি

আর্জেন্টিনার সঙ্গে নতুন চুক্তি সেরে নিলেন স্কালোনি

বড় জয়ে লাইপজিগকে উড়িয়ে রিয়ালের টানা তৃতীয় জয়
বড় জয়ে লাইপজিগকে উড়িয়ে রিয়ালের টানা তৃতীয় জয়

বড় জয়ে লাইপজিগকে উড়িয়ে রিয়ালের টানা তৃতীয় জয়

৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে লিভারপুলের জয়
৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে লিভারপুলের জয়

৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে লিভারপুলের জয়

১০ জনের বেতিসকে উড়িয়ে রেকর্ড গড়া বার্সার নয়ে ৯
১০ জনের বেতিসকে উড়িয়ে রেকর্ড গড়া বার্সার নয়ে ৯

১০ জনের বেতিসকে উড়িয়ে রেকর্ড গড়া বার্সার নয়ে ৯

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি
নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি

মেসির নৈপুণ্যে প্লে-অফ নিশ্চিত মায়ামির
মেসির নৈপুণ্যে প্লে-অফ নিশ্চিত মায়ামির

মেসির নৈপুণ্যে প্লে-অফ নিশ্চিত মায়ামির

দশজনের ম্যানইউকে হারাল আতলেতিকো
দশজনের ম্যানইউকে হারাল আতলেতিকো

দশজনের ম্যানইউকে হারাল আতলেতিকো