বাংলাখবর
মেসিকে পেছনে ফেলে ‘ব্যালন ডি’অর অব অলটাইম’ জিতলেন রোনালদো
স্পোর্টস ডেস্ক : ব্যালন ডি’অরের ৭০তম বছর পূর্তি উপলক্ষে উয়েফা ও ফ্রান্স ফুটবলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ‘বোট’ (বেস্ট অব অল টাইম) ভোটাভুটিতে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে পেছনে ফেলেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। অন্তত দুবার ব্যালন ডি’অর জেতা ১০ কিংবদন্তি ফুটবলারের সেরা মৌসুম বেছে নেওয়ার এই আয়োজনে প্রতিটি ভোটের জন্য সমর্থকদের ১ ইউরো করে খরচ করতে হয়েছে। মঙ্গলবার ও বুধবারের মধ্যবর্তী রাতে ব্যালন ডি’অরের আনুষ্ঠানিক ওয়েবসাইটে ভোট গ্রহণ শেষ হয় এবং গতকাল বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে ফলাফল প্রকাশ করা হয়।
ভোটারদের বিচারে সর্বোচ্চ ভোট পেয়ে সেরার সেরা হয়েছে ২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর জেতা ব্যালন ডি’অর মৌসুমটি। এর মাধ্যমেই তিনি পেছনে ফেলেছেন মেসির ২০১২ সালের বহুল আলোচিত মৌসুমটিকে, যা এই ভোটাভুটিতে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছে। এছাড়া তালিকার তৃতীয় স্থানেও জায়গা করে নিয়েছেন রোনালদো, যা এসেছে ২০১৭ সালের ব্যালন ডি’অরজয়ী মৌসুমের সুবাদে।
ক্যারিয়ারের শুরুতে ২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রথম ব্যালন ডি’অর জেতার পর পরবর্তীতে ২০১৩, ২০১৪, ২০১৬ ও ২০১৭ সালেও এই মর্যাদাপূর্ণ পুরস্কার জিতেছিলেন রোনালদো (যার শেষ চারটি আসে রিয়াল মাদ্রিদের জার্সিতে)। অন্যদিকে, ব্যক্তিগত ব্যালন ডি’অর জয়ের রেকর্ডে আটটি ট্রফি নিয়ে রোনালদোর (পাঁচটি) চেয়ে এগিয়ে থাকলেও এই বিশেষ সর্বকালের সেরা ভোটাভুটিতে তার ২০১২ সালের অসাধারণ মৌসুমটি দ্বিতীয় অবস্থানে সন্তুষ্ট থাকতে হয়েছে।
এদিকে, এই বিশেষ ভোটাভূতিকে আরও আকর্ষণীয় করতে উয়েফা একটি বিশেষ অফার রেখেছিলো। ভোটদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজন ভাগ্যবান বিজয়ী পেতে পারেন ২০২৭ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানের দুটি টিকিট।
এই বিভাগের আরও খবর
মেসিকে পেছনে ফেলে ‘ব্যালন ডি’অর অব অলটাইম’ জিতলেন রোনালদো
মেসিকে পেছনে ফেলে ‘ব্যালন ডি’অর অব অলটাইম’ জিতলেন রোনালদো
মাও সেতুংকে নিয়ে মন্তব্যে ক্ষমা চাইলেন এমবাপ্পে
মাও সেতুংকে নিয়ে মন্তব্যে ক্ষমা চাইলেন এমবাপ্পে
ইয়ামাল-এমবাপ্পেকে পেছনে ফেলে ইতিহাস গড়লেন হ্যারি কেইন
ইয়ামাল-এমবাপ্পেকে পেছনে ফেলে ইতিহাস গড়লেন হ্যারি কেইন
ইসাকের গোলের ধারায় লিভারপুলের জয়
ইসাকের গোলের ধারায় লিভারপুলের জয়
অবসর ভেঙে আবারও মাঠে নামছেন ব্রাজিলের জাদুকর রোনালদিনহো
অবসর ভেঙে আবারও মাঠে নামছেন ব্রাজিলের জাদুকর রোনালদিনহো
হাজার গোলের আরও কাছে রোনালদো, জিতল আল নাসর
হাজার গোলের আরও কাছে রোনালদো, জিতল আল নাসর
আর্জেন্টিনার সঙ্গে নতুন চুক্তি সেরে নিলেন স্কালোনি
আর্জেন্টিনার সঙ্গে নতুন চুক্তি সেরে নিলেন স্কালোনি
বড় জয়ে লাইপজিগকে উড়িয়ে রিয়ালের টানা তৃতীয় জয়
বড় জয়ে লাইপজিগকে উড়িয়ে রিয়ালের টানা তৃতীয় জয়
৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে লিভারপুলের জয়
৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে লিভারপুলের জয়
১০ জনের বেতিসকে উড়িয়ে রেকর্ড গড়া বার্সার নয়ে ৯
১০ জনের বেতিসকে উড়িয়ে রেকর্ড গড়া বার্সার নয়ে ৯
নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি
নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি
মেসির নৈপুণ্যে প্লে-অফ নিশ্চিত মায়ামির
মেসির নৈপুণ্যে প্লে-অফ নিশ্চিত মায়ামির
