বাংলাখবর

‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন কারিনা

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের পরা একটি গয়না ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। গয়নাটিতে পবিত্র কোরআনের আয়াত ‘আয়াতুল কুরসি’ খোদাই করা থাকায় তাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

সম্প্রতি দীপাবলি উপলক্ষে একটি অনুষ্ঠানে ওই গয়না পরে হাজির হয়েছিলেন অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, কারিনার পরা গয়নাটি ছিল ৩০ ক্যারেটের একটি পান্নার লকেট। এটি ভোপালের বেগমের পরিবারের ঐতিহ্যবাহী গয়না। অভিনেতা সাইফ আলী খানকে বিয়ের পর পারিবারিক সূত্রে গয়নাটি কারিনার কাছে আসে।

কারিনার সাজের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন তার স্টাইলিস্ট রিয়া কাপুর। ছবিতে দেখা যায়, অভিনেত্রী বেইজ রঙের একটি কাফ্তান পরেছেন। এর সঙ্গে ছিল মানানসই পাগড়ি ও ঝলমলে কলগি। রিয়া জানান, লকেটটি ভোপালের বেগমের ৩০ ক্যারেটের পান্না, যাতে ‘আয়াতুল কুরসি’ খোদাই করা রয়েছে।

পাগড়িতে থাকা কলগিটিও প্রায় ২০০ বছরের পুরনো। এটি ভোপালের নবাবের পরিবারের ঐতিহ্যবাহী অলংকার।

কারিনার এই সাজের ছবি প্রকাশের পর বিষয়টি নিয়ে আপত্তি জানান সামাজিককর্মী আব্বাস হাফিজসহ মুসলিম সম্প্রদায়ের কয়েকজন সদস্য। তাদের আপত্তির পর অভিনেত্রীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

উল্লেখ্য, সাইফ আলী খানের দাদি সাজিদা সুলতান ছিলেন ভোপালের শেষ শাসক নবাবের মেয়ে।

সে সূত্রেই গয়নাগুলো সাইফের পরিবারের ঐতিহ্যের অংশ। দীপাবলির সাজে কারিনা ছবিগুলো প্রকাশ করে লিখেছিলেন, ‘দীপাবলি মানেই ঐতিহ্য মেনে উদ্‌যাপন।’

এই বিভাগের আরও খবর

‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন কারিনা
‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন কারিনা

‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন কারিনা

বিশ্বের তৃতীয় ধনী সংগীতশিল্পী পল ম্যাককার্টনি

২২৬ কোটি টাকা ঋণ পরিশোধে অনন্ত জলিলকে আইনি নোটিশ

সাংবাদিক হয়রানি-জাতীয় সংগীত অবমাননা: নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমণিকে আইনি নোটিশ

মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন অভিনেত্রী মাহি

দীপিকার পোশাক নিয়ে বিতর্ক, বিজেপি নেতার শাহরুখকে হুমকি

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে ফের একসাথে দীপাবলির পার্টিতে অভিষেক-ঐশ্বরিয়া

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আবারও একসঙ্গে তাহসান-মেহজাবীন
আবারও একসঙ্গে তাহসান-মেহজাবীন

আবারও একসঙ্গে তাহসান-মেহজাবীন

১৬ বছর পর ফের ভৌতিক সিনেমায় কঙ্গনা
১৬ বছর পর ফের ভৌতিক সিনেমায় কঙ্গনা

১৬ বছর পর ফের ভৌতিক সিনেমায় কঙ্গনা

এবার কারিনার শোতে শহিদ কাপুরের স্ত্রী মীরা