বাংলাখবর
হামাস ধ্বংস না হওয়া পর্যন্ত গাজায় শান্তি আসবে না: নেতানিয়াহু
বাংলা খবর ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসকে ধ্বংস করে ফিলিস্তিনি ভূখ-কে নিরস্ত্রিকরণ না করলে এবং ফিলিস্তিনি সমাজকে কট্টর মৌলবাদী চিন্তা থেকে বেড়িয়ে না আনলে গাজা উপত্যকায় শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়।
যুদ্ধ জোরদার করার হুশিয়ারির পর তিনি এমন মন্তব্য করলেন। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
বড়দিনের প্রাক্কালে গাজার এক শরণার্থী শিবিরে হামলায় পরিবারের সকলের নিহত হওয়ার ‘বিভীষিকাময়’ বর্ণনা তুলে ধরে সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিবেদন প্রকাশ করার পর এমন মন্তব্য করা হলো।
একের পর এক ইসরায়েলি হামলায় ফিলিস্তিনকে ধ্বংসস্তুপে পরিণত করেছে এবং ইসরায়েল এবং হামাসের মধ্যে সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরফলে যুদ্ধবিরতি পালনের বৈশ্বিক চাপ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।
এদিকে সোমবার রাতে ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহু হামাসকে সমূলে ধ্বংস করতে যুদ্ধ আরো জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
নেতানিয়াহু বলেন, ‘হামাসকে অবশ্যই ধ্বংস করতে হবে। গাজাকে অবশ্যই নিরস্ত্রিকরণ করতে হবে এবং ফিলিস্তিনি সমাজকে অবশ্যই কট্টর মৌলবাদী চিন্তা থেকে মুক্ত করতে হবে। গাজায় ইসরায়েল এবং ফিলিস্তিনি প্রতিবেশিদের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য এই তিনটি পূর্বশর্ত।’
তিনি বলেন, নিরস্ত্রিকরণের জন্য এ অঞ্চল ‘পরিসীমায় একটি অস্থায়ী নিরাপত্তা জোন প্রতিষ্ঠার প্রয়োজন হবে। অদূর ভবিষ্যতের জন্য ইসরায়েলকে গাজার উপর কঠোর নিরাপত্তার দায়িত্ব বজায় রাখতে হবে।’
এরআগে সোমবার নেতানিয়াহু গাজা উপত্যকা পরিদর্শন করে ফিরে আসার পর তার লিকুদ পার্টির এক বৈঠকে বলেন, গাজায় ‘আমরা থামছি না।’
লিকুদ পার্টির দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘আগামী দিনগুলোতে আমরা সেখানে যুদ্ধ আরো জোরদার করতে যাচ্ছি।’
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
