বাংলাখবর

সৌদি আরবে এক দিনে ৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর

বাংলা খবর ডেস্ক : সৌদি আরব মঙ্গলবার ‘সন্ত্রাসমূলক’ অপরাধের জন্য সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। ২০২২ সালের মার্চ মাসে ৮১ জনকে মৃত্যুদণ্ড দেওয়ার পর এক দিনে সর্বোচ্চ সংখ্যা এটি। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, উপসাগরীয় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে সরকারি সৌদি প্রেস এজেন্সি বলেছে, সাতজনকে ‘সন্ত্রাসী সংগঠন ও সত্তা তৈরি ও অর্থায়ন করার’ দায়ে সাজা দেওয়া হয়েছে।

তাঁদের জাতীয়তা প্রকাশ করা না হলেও নাম ও পদবি থেকে বোঝা যায় তাঁরা সৌদি নাগরিক। এ ছাড়া তাঁদের বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত বিবরণও দেওয়া হয়নি।

সরকারি ঘোষণার ওপর ভিত্তি করে এএফপির হিসাব অনুসারে, ২০২৩ সালে ১৭০ জনকে মৃত্যুদণ্ড দেওয়ার পর চলতি বছরে এখন পর্যন্ত ২৯ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটি। সৌদি আরব সাজা হিসেবে বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড ব্যবহারকারীদের মধ্যে একটি দেশ।

শিরশ্ছেদের জন্য কুখ্যাত এই দেশটি প্রায় দুই বছর আগে এক দিনে ৮১টি মৃত্যুদণ্ড কার্যকর করে বিশ্বজুড়ে নিন্দিত হয়েছিল।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, ২০২২ সালে চীন ও ইরান ছাড়া অন্য যেকোনো দেশের চেয়ে বেশি লোককে মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি আরব।

এএফপির তথ্য অনুসারে, গত বছর যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল তাদের মধ্যে সন্ত্রাস সম্পর্কিত অপরাধে অভিযুক্ত ৩৩ জন এবং রাষ্ট্রদ্রোহের দায়ে দোষী সাব্যস্ত দুই সেনা অন্তর্ভুক্ত রয়েছেন। ডিসেম্বরে ৩৮টি মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, যা ২০২৩ সালে এক মাসে সর্বোচ্চ।

এই বিভাগের আরও খবর

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স