বাংলাখবর
সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা, নিহত ৬
বাংলা খবর ডেস্ক : সিরিয়ায় সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় অন্তত ৬ যোদ্ধা নিহত হয়েছেন। নিহত এই যোদ্ধারা সবাই মার্কিন মিত্র কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর যোদ্ধা।
সোমবার ভোরে এই হামলার ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। খবর বিবিসির।
সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) জানিয়েছে, পূর্বাঞ্চলীয় দেইর আল-জোর প্রদেশের আল-ওমর তেলক্ষেত্রে তাদের কমান্ডো একাডেমিতে সোমবার ভোরে এই হামলা হয়েছে।
এই হামলার জন্য তারা ইরান-সমর্থিত মিলিশিয়াদের অভিযুক্ত করেছে। তাদের দাবি, সিরিয়ার সরকারি বাহিনীর নিয়ন্ত্রিত নিকটবর্তী এলাকা থেকে এই ড্রোন উৎক্ষেপণ করা হয়েছে। এছাড়া ইরান-সমর্থিত একটি মিলিশিয়া গোষ্ঠী দাবি করেছে, তারা রোববার ঘাঁটিতে হামলা করেছে।
ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য সিরিয়ায় প্রায় ৮০০ সেনা রয়েছে। তবে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে হামলার পর কোনো মন্তব্য করা হয়নি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
জর্ডানের একটি ঘাঁটিতে মারাত্মক ড্রোন হামলার প্রতিক্রিয়ায় সপ্তাহান্তে ইরাক ও সিরিয়ায় ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে মার্কিন হামলা চালানোর পর সোমবার এই হামলার ঘটনা ঘটল। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বিবিসিকে নিশ্চিত করেছে, গত শনিবার সিরিয়ায় তাদের মিশন সাপোর্ট সাইট ইউফ্রেটিস-এ একটি রকেট হামলা হয়েছে, তবে এই ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।
মার্কিন নেতৃত্বাধীন বৈশ্বিক জোটের সমর্থনে ২০১৯ সালে আইএসকে পরাজিত করার পর থেকে উত্তর-পূর্ব সিরিয়ার বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করছে সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস। হামলার পর এক বিবৃতিতে এসডিএফ বলেছে, হামলায় তাদের ছয়জন ‘কমান্ডো যোদ্ধা’ নিহত হয়েছে।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
