বাংলাখবর

সিঙ্গাপুরে গোপন বৈঠকে যুক্তরাষ্ট্র ভারত চীনের গোয়েন্দা প্রধানরা

বাংলা খবর ডেস্ক : সারাবিশ্বের গোয়েন্দা প্রধানরা সিঙ্গাপুরে মিলিত হলেন গোপন বৈঠকে। এতে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র, ভারত, চীনের গোয়েন্দা প্রধানরাও। জানা গেছে, সিঙ্গাপুরে গত শুক্রবার শুরু হওয়া তিন দিনের ‘সাংগ্রি-লা-ডায়ালগ’ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে বিশ্বের প্রায় দুই ডজন প্রধান গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা ওই গোপন বৈঠক করেছেন। এ বৈঠক সম্পর্কে জানেন এমন পাঁচ ব্যক্তি বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য দিয়েছেন।

শনিবার সংবাদমাধ্যমের চোখের আড়ালেই হয় ওই বৈঠক। এবারই প্রথম নয়, সিঙ্গাপুরে এমন বৈঠক নাকি কয়েক বছর ধরে হচ্ছে। যার আয়োজন করে সিঙ্গাপুর প্রশাসন। গোপনীয়তাকে প্রাধান্য দিয়ে প্রতিবারই বৈঠক আয়োজিত হয় বিভিন্ন স্থানে এবং বৈঠকের আগে সে সম্পর্কে প্রকাশ্যে কিছুই জানানো হয় না। জানা যাচ্ছে, বৈঠকে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন সামান্ত গোয়েল। তিনি ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর প্রধান। যুক্তরাষ্ট্রের হয়ে হাজির ছিলেন সে দেশের জাতীয় গোয়েন্দা প্রধান আভরিল হেইনেস।

কিন্তু কেন এই বৈঠক? সূত্রের দাবি, পরস্পরের সঙ্গে সংযোগ রাখতে গোয়েন্দারা নাকি সাংকেতিক ভাষায় আদান-প্রদান করে তথ্যের। আর সেই যোগাযোগের ‘বোঝাপড়া’র উন্নতি ঘটাতেই এই বার্ষিক গোপন বৈঠকের আয়োজন।

সাংগ্রি-লা ডায়ালগ নিরাপত্তা সম্মেলনে অংশ নেওয়ার সময় সিঙ্গাপুরের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছিলেন, “গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ অংশগ্রহণকারী তাদের সমমর্যাদার অন্য দেশের কর্মকর্তাদের সঙ্গে দেখা করার সুযোগ নেন এখানে।”

ওই মুখপাত্র আরও বলেছিলেন, “সিঙ্গাপুরের প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব দ্বিপক্ষীয় বা বহুপক্ষীয় বৈঠক আয়োজনে কিছু সহযোগিতা করতে পারে। নিরাপত্তা সাইডলাইনে অনুষ্ঠিত এ ধরনের সভাকে উপকারী বলে মনে করেন অংশগ্রহণকারীরা।” সূত্র: রয়টার্স

এই বিভাগের আরও খবর

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স