বাংলাখবর
সিকিমে ভারী বর্ষণে রাস্তায় ধস, আটকা পড়েছে দুই হাজার পর্যটক
বাংলা খবর ডেস্ক : ভারী বর্ষণের কারণে উত্তর সিকিমে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গ্যাংটক থেকে উত্তর সিকিমের জাতীয় সড়কের বিস্তীর্ণ অংশ বন্ধ হয়ে পড়েছে। এতে আটকা পড়েছে ২ হাজারের বেশি পর্যটক।
স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, ভারী বর্ষণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সিকিমের মংগন জেলার লাচুং ও লাচেন এলাকা। ওই সব এলাকার বিভিন্ন প্রান্তে পর্যটকেরা আটকে আছেন।
সিকিম সরকারের তরফ থেকে জানানো হয়েছে এখনও অন্তত ২৪৭৫ জন পর্যটক এই উত্তর সিকিমের বিভিন্ন হোমস্টে এবং হোটেলে আটকে আছেন। ইতিমধ্যে তাদের উদ্ধার করার কাজ শুরু হয়েছে। এদের মধ্যে একটি কলেজের ৬০ জন পড়ুয়া আছেন। উদ্ধারকাজে নেমেছে সিকিম সরকারের কুইক রেসপন্স টিম, সিকিম পুলিশ, জিআরইএফ-সহ সেনা।
পর্যটকদের উদ্ধারে ১৯টি বাস এবং ৭০টি ছোট গাড়ির বন্দোবস্ত করা হয়েছে সরকারের তরফে। একটু একটু করে ধস কবলিত রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। শনিবার মোট ১২৩ জন পর্যটককে বাস এবং ছোট গাড়ির মাধ্যমে গ্যাংটকের দিকে পাঠানো হয়েছে।
হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক এর সম্পাদক সম্রাট সান্যাল বলেন,সিকিম সরকার এক দিকে যেমন পর্যটকদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে, তেমনই আমরাও বিভিন্ন হোমস্টে এবং হোটেলে পর্যটকদের খোঁজখবর নিচ্ছি। তবে সকলেই সুস্থ রয়েছেন বলে খবর। বিভিন্ন হোটেল এবং হোমস্টেতে আটকে থাকা ওই পর্যটকদের উদ্ধারকাজ চলছে। ইতিমধ্যে অনেককে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসা হয়েছে।
সূত্র: আনন্দবাজার
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
