বাংলাখবর

সহিংসতায় জড়িত ইসরাইলিদের বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা

বাংলা খবর ডেস্ক : ফিলিস্তিনের পশ্চিম তীরে সহিংসতায় অভিযুক্ত ইসরাইলিদের উপর নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার এটি নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। খবর টিআরটি ওয়ার্ল্ড।

শুধু তাই নয়, সহিংস কর্মকাণ্ড করেছে এমন ইসরাইলিদের বিরুদ্ধে জবাবদিহিতার জন্য আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।  চলতি বছর এ নিয়ে একাধিকবার ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রশাসন।  

নতুন ঘোষণায় অন্তত ২০ ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। এই নিষেধাজ্ঞায় এসেছে সাবেক ইসরাইলি সৈনিক এলর আজরিয়ার নামও। যিনি ২০১৬ সালে একজন আহত ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করার জন্য দোষী সাব্যস্ত এবং নয় মাসের কারাদণ্ডে দণ্ডিত হন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেছেন, ‘এটি বর্ধিত সহিংসতার একটি বিস্তৃত প্রবণতা সম্পর্কে যা আমরা দুঃখজনকভাবে গত কয়েক মাস ধরে দেখেছি এবং এর জন্য জনগণকে জবাবদিহি করতে ইসরাইলের আরও বেশি কিছু করার প্রয়োজন।’

এই নিষেধাজ্ঞার ফলে ইসরাইলি ব্যক্তি এবং তাদের পরিবারের লোকজন মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না।

মিলার বলেছেন, ‘ ইসরাইল সরকার পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা দমনের জন্য কিছু পদক্ষেপ নিয়েছে, যেমন কিছু অপরাধীকে গ্রেফতার করা। কিন্তু সেই পদক্ষেপগুলি যথেষ্ট ছিল না।’

গাজায় চলমান যুদ্ধের মাঝে অধিকৃত পশ্চিম তীরে আগের চেয়ে ইসরাইলি সহিংসতা বৃদ্ধি পেয়েছে। চরমপন্থি হামলা প্রতিরোধে ইসরাইল ব্যবস্থা না নিলে আরও পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর।

২০২২ সালে নতুন করে বেনিয়ামিন নেতানিয়াহু ইসরাইলি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর থেকে পশ্চিম তীরে ইহুদি বসতির বিস্তৃতি অনেক বেড়েছে। গাজায় ইসরাইলি যুদ্ধে মার্কিন প্রশাসনের সমর্থন থাকলেও পশ্চিম তীর নিয়ে নেতানিয়াহুকে সতর্ক করে আসছে ওয়াশিংটন।
 
এই বিভাগের আরও খবর

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স