বাংলাখবর
সরকারের বিরুদ্ধে ভোট দিয়ে বহিষ্কার আপসানা বেগমসহ ৭ ব্রিটিশ এমপি
বাংলা খবর ডেস্ক : যুক্তরাজ্যের ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে ভোট দেয়ায় সাতজন এমপিকে ছয় মাসের জন্য দল থেকে বহিষ্কার করেছে লেবার পার্টি। তাদের মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আপসানা বেগম ও সাবেক শ্যাডো চ্যান্সেলর (ছায়া অর্থমন্ত্রী) জন ম্যাকডোনেলও রয়েছেন।
বিবিসির খবর অনুযায়ী, ব্রিটিশ পার্লামেন্টে স্কটিশ ন্যাশনালিস্ট পার্টির দেশের দুই সন্তানের সুবিধার সীমা বাতিল বরতে একটি প্রস্তাব আনে। তবে ভোটাভুটিতে ৩৬৩-১০৩ ব্যবধানে প্রস্তাবটি বাতিল হয়ে যায়।
লেবার পার্টির প্রায় সব এমপি এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিলেও পক্ষে ভোট দিয়েছেন এই সাতজন। তাই তাদের দলীয় সদস্যপদ ছয় মাসের জন্য স্থগিত করেছেন হুইপ। তবে দলের সদস্যপদ আপাতত হারালেও তারা সংসদে স্বতন্ত্র এমপি হিসেবে দায়িত্ব পালন করবেন।
আপসানা বেগম ও জন ম্যাকডোনেল ছাড়াও রিচার্ড বার্গন, ইয়ান বাইর্ন, রেবেকা লং বেইলি, ইমরান হুসেন এবং জারা সুলতানার সদস্যপদ স্থগিত করা হয়েছে।
২০১৭ সালে দুই সন্তানের সুবিধা চালু করে কনজারভেটিভ সরকার। তবে এ প্রস্তাব পাস হলে যুক্তরাজ্যে দুই সন্তানের বেশি ছেলে-মেয়ের জন্যও ইউনিভার্সাল ক্রেডিট বা চাইল্ড ট্যাক্স ক্রেডিট (সামাজিক সুবিধা) দাবি করতে পারতেন বাবা-মায়েরা। তবে এখন শুধু দুই সন্তানের জন্যই এই সুবিধা লাভ করবেন তারা।
এ ছাড়া দুই সন্তান সুবিধার সীমা তুলে দেয়া হলে ব্রিটিশ সরকারকে ৩৪০ কোটি পাউন্ড বেশি গুণতে হবে বলে জানিয়েছে দ্য ইনস্টিটিউট ফর ফিসকাল স্টাডিজ।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
