বাংলাখবর
সবার আগে নিউজিল্যান্ড ও কিরিবাতিতে নববর্ষের উল্লাস শুরু
বাংলা খবর ডেস্ক : বিশ্বে সবার আগে নিউজিল্যান্ড ও কিরিবাতিতে নববর্ষের উল্লাস শুরু হয়েছে। টাইম জোনের হিসাবে এ দু’দেশই সবার আগে নববর্ষ শুরু হয়।
বিবিসি জানিয়েছে, নিউজিল্যান্ডের অকল্যান্ড শহর আইকনিক স্কাই টাওয়ারে বার্ষিক প্রাণবন্ত আতশবাজি প্রদর্শনের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানিয়েছে। প্রশান্ত মহাসাগরীয় দেশ কিরিবাতির বাসিন্দারা এক ঘণ্টা আগে নতুন বছর শুরু করেছে।
এছাড়া আগামী কয়েক ঘণ্টায় সমগ্র বিশ্ব নববর্ষ উদযাপনে অংশ নেবে বলে আশা করা হচ্ছে। বিশ্বের সবচেয়ে দর্শনীয় নববর্ষের আতশবাজি প্রদর্শনীর জন্য অস্ট্রেলিয়ার সিডনিতে বিপুল সংখ্যক জনতা জড়ো হচ্ছে।
অস্ট্রেলিয়ার সিডনির বিখ্যাত হারবার সেতুও মধ্যরাতের আঁতশবাজির ঝলকানি ও লোক সমাগমের কেন্দ্র হয়ে উঠবে। সেখানে নতুন বছরকে বরণে আয়োজিত জমকালো অনুষ্ঠান বিশ্বের কোটি কোটি মানুষ দেখবেন বলে আশা করা হচ্ছে।
এরপর টোঙ্গা এবং সামোয়া নতুন বছরকে স্বাগত জানাবে। যুক্তরাষ্ট্রে নতুন বছর ২০২৪ সালকে বরণে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নিউইয়র্কের বিখ্যাত টাইমস স্কয়ার কর্তৃপক্ষ ও নববর্ষ উদযাপন আয়োজকরা নতুন বছরকে বরণে প্রস্তুত বেলে জানিয়েছেন। সেখানে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
ফ্রান্সেও বিভিন্ন আয়োজন ও উদ্দীপনার মধ্য দিয়ে নববর্ষকে বরণ করা হবে। এ বিষয়ে দেশটির গোয়েন্দা প্রধান সেলিন বার্থন বলেন, আইন প্রয়োগকারী কর্মকর্তাদের মোতায়েন করে সেখানকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া এক লাখের বেশি লোক লন্ডনের নববর্ষের প্রদর্শনী দেখতে পাবে বলে আশা করা হচ্ছে।
সূত্র : বিবিসি, ইন্ডিয়া টুডে
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
