বাংলাখবর
শেষ হলো জি-২০ সম্মেলন, নতুন দায়িত্ব ব্রাজিলের
বাংলা খবর ডেস্ক : জি-২০ শীর্ষ সম্মেলন শেষ হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে নয়াদিল্লিতে (৯ থেকে ১০ সেপ্টেম্বর) দুইদিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। দিল্লির সম্মেলন সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে জি-২০ জোটে ভারতের প্রেসিডেন্সির মেয়াদও শেষ হয়েছে। এরপর জোটটির নতুন প্রেসিডেন্সির দায়িত্ব আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের কাছে হস্তান্তর করেছে ভারত।
এর অংশ হিসেবে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দি সিলভার হাতে প্রেসিডেন্সি হস্তান্তরের প্রতীক জি-২০ এর ‘হাতুড়ি’ তুলে দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী এক বছর জি-২০ জোটের সভাপতির দায়িত্ব পালন করবেন ব্রাজিলের লুলা।
এরআগে শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে জি-২০ সম্মেলন শুরু হয়। এদিন নয়াদিল্লির ভারত মান্দাপাতামে এক এক করে সব নেতাকে বরণ করে নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্মেলনের প্রথমদিন ‘দিল্লি ঘোষণাপত্রে’ সম্মতি প্রকাশ করেন সব নেতা। সম্মেলনে বিশ্ব নেতারা অংশ নেন। রবিবার (১০ সেপ্টেম্বর) সম্মেলনের দ্বিতীয় দিন বিশ্বনেতারা রাজঘাটের মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
দিল্লি ঘোষণাপত্রে বিশ্বের সব দেশের ভৌগলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখার বিষয়টি বলা হয়। তবে এতে ইউক্রেনে হামলা চালানো রাশিয়ার সমালোচনা করে কোনো শব্দ ব্যবহার করা হয়নি। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় ইউক্রেন।
এবারের সম্মেলনে অন্যতম বড় সিদ্ধান্ত ছিলো— যুক্তরাষ্ট্র, ভারত, সৌদি আরব ও ইউরোপের মধ্যে রেল ও বন্দর নেটওয়ার্ক তৈরি করা। সূত্র: এনডিটিভি
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
