বাংলাখবর

শরিয়াহ আইন লঙ্ঘন: ইমরান খান ও তাঁর স্ত্রীর ৭ বছর করে কারাদণ্ড

বাংলা খবর ডেস্ক : শরিয়াহ আইন লঙ্ঘন করে বিয়ে করার দায়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে ৭ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ শনিবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে একটি অস্থায়ী আদালত এ রায় দেন। খবর ডন ও জিও নিউজের।

কারাদণ্ডাদেশের পাশাপাশি ইমরান ও বুশরাকে ৫ লাখ রুপি করে জরিমানা করেছেন আদালত। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন তারা। বুশরা বিবির সাবেক স্বামী খাওয়ার মানেকার করা মামলায় ইমরান ও বুশরাকে এই সাজা দিলেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়েছিল, তাঁর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর নির্দিষ্ট সময় (ইদ্দত) পার হওয়ার আগেই ইমরান খানকে বিয়ে করেন বুশরা বিবি। এটি শরিয়াহ আইনের লঙ্ঘন।

এদিকে রায় ঘোষণার পর ইমরান খান সাংবাদিকদের বলেন, তাঁকে ও তাঁর স্ত্রীকে হেনস্থা করার জন্যই এমন মামলা করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৩১ জানুয়ারি রাষ্ট্রীয় উপহারসামগ্রী কম মূল্যে কিনে নেওয়ার অভিযোগে করা (তোশাখানা) মামলায় ইমরান ও বুশরাকে ১৪ বছর করে কারাদণ্ড দেন বিশেষ একটি আদালত। তার একদিন আগে ৩০ জানুয়ারি রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের মামলায় ইমরান খানের ১০ বছরের জেল হয়। একই মামলায় ইমরানের সরকারের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকেও ১০ বছরের জেল দেন আদালত। এরও আগে গত বছরের ৫ আগস্ট তোশাখানা দুর্নীতি নিয়ে পৃথক একটি মামলায় ইমরান খানকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স