বাংলাখবর
শরণার্থী সমস্যা মেটাতে মরিয়া ব্রিটেন, নতুন আইন পাশের পরিকল্পনা সুনাক প্রশাসনের
বাংলাখবর ডেস্ক : বেআইনি শরণার্থীদের রুখতে এবার নতুন আইন প্রণয়ন করতে চলেছে ব্রিটেনের সরকার। ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী ঋষি সুনাক সাফ জানিয়ে দেন, বেআইনিভাবে ব্রিটেনে ঢুকলেও সেদেশে থাকতে পারবেন না শরণার্থীরা। স্বরাষ্ট্র সচিব সুয়েলা ব্রেভারম্যান বলেন, শরণার্থী সমস্যার স্থায়ী সমাধান চান ব্রিটেনবাসী। প্রসঙ্গত, গত এক বছরে প্রায় ৪৫ হাজার শরণার্থী বেআইনিভাবে ইংলিশ চ্যানেল পেরিয়ে ব্রিটেনে ঢোকার চেষ্টা করেছেন বলে জানা গিয়েছে।
বিখ্যাত সংবাদপত্র সানের সূত্রে জানা গিয়েছে, শরণার্থী সমস্যা ঠেকাতে কয়েকদিনের দিনের মধ্যেই নতুন আইন প্রণয়ন করবে ব্রিটিশ সরকার। এই প্রসঙ্গে রবিবার পার্লামেন্টে দাঁড়িয়ে ঋষি বলেন, ‘চিরদিনের জন্য বেআইনি অনুপ্রবেশ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি আমি। করদাতা ব্রিটেনবাসীর উপর শরণার্থীদের ভার চাপিয়ে দেয়া অত্যন্ত অন্যায়। এটা বন্ধ করতে হবে। সকলে জেনে রাখুন, ভুল করেও যদি ব্রিটিশ সীমান্ত পেরিয়ে কেউ ঢুকে পড়েন, তাহলেও এই দেশে তাদের থাকা হবে না।’
ঠিক কী আইন আনতে চলেছে ব্রিটিশ সরকার? সূত্রের খবর, নতুন আইন মোতাবেক শরণার্থী বোঝাই নৌকাগুলিকে ব্রিটিশ সীমানা পেরিয়ে ঢোকার অনুমতিই দেয়া হবে না। তবে নিজেদের দেশে ফিরে যেতে হবে না শরণার্থীদের। তৃতীয় কোনও নিরাপদ দেশে তাদের পাঠিয়ে দেয়া হবে। তবে কোন দেশে শরণার্থীদের পাঠানো হবে, কীভাবে তারা সেই তৃতীয় দেশে পৌঁছবেন, সেই নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। শরণার্থী সংক্রান্ত সিদ্ধান্ত কীভাবে নেয়া হবে, তা নিয়েও আলোকপাত করা হয়নি নয়া আইনে।
প্রসঙ্গত, ক্ষমতায় আসার পরে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের অন্যতম প্রধান চ্যালেঞ্জ ছিল শরণার্থী সমস্যার সমাধান করা। তার পূর্বসূরি বরিস জনসনের পরিকল্পনা ছিল, ব্রিটেনের শরণার্থীদের রোয়ান্ডায় পাঠিয়ে দেয়া হবে। তবে ইউরোপীয় মানবাধিকার আদালতের নির্দেশে বানচাল হয় সেই পরিকল্পনা। এবার কি আইন প্রণয়নের মাধ্যমে সেই পথেই হাঁটতে চাইছে সুনাকের প্রশাসন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে বিশেষজ্ঞ মহলে।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
