বাংলাখবর
রাশিয়া নিয়ে ইরানকে যে প্রস্তাব যুক্তরাষ্ট্রের
বাংলা খবর ডেস্ক : রাশিয়ার কাছে ড্রোন বিক্রি বন্ধ করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এক ইরানি কর্মকর্তার বরাতে ফিনান্সিয়াল টাইমস বুধবার এ তথ্য জানিয়েছে।
ওই ইরানি কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র প্রস্তাব দিয়েছে, ইরান যদি তাদের সঙ্গে উত্তেজনা প্রশমন করতে চায় এবং অলিখিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে চায়— তাহলে যেন রাশিয়ার কাছে ড্রোন বিক্রি বন্ধ করে দেয়।
এমন সময় এ তথ্য সামনে এল যখন যুক্তরাষ্ট্র ও ইরান দুই দেশই নিজেদের মধ্যে উত্তেজনা প্রশমন ও পারমাণবিক চুক্তি পুনরায় করতে আগ্রহ দেখাচ্ছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন মঙ্গলবার জানিয়েছেন, ক্রমবর্ধমান পারমাণবিক ঝুঁকি কমাতে ইরানের যে কোনো পদক্ষেপকে স্বাগত জানাবেন তারা।
ইরানকে যুক্তরাষ্ট্রের এমন আহ্বান নিয়ে মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে বার্তাসংস্থা রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি কোনো পক্ষই।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে ড্রোনের ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়েছে। প্রায় প্রতিদিনই ইউক্রেনের অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী।
আর রাশিয়াকে এসব ড্রোনের বেশিরভাগই যোগান দিয়েছে মধ্যপ্রাচ্যের পারমাণবিক শক্তিসমৃদ্ধ দেশ ইরান। তাদের ড্রোন ব্যবহার করে ইউক্রেনের সেনাবাহিনীর শক্তি অনেকটাই দুর্বল করে দিয়েছে মস্কো।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
