বাংলাখবর
যুক্তরাষ্ট্রে বহিষ্কৃত শিক্ষার্থীদের বিশেষ শিক্ষাবৃত্তির অফার দিল ইরানি বিশ্ববিদ্যালয়
বাংলা খবর ডেস্ক : ইসরায়েলবিরোধী বিক্ষোভ চলছে যুক্তরাষ্ট্রের নানা বিশ্ববিদ্যালয়ে। এর জেরে প্রায় আড়াই হাজার শিক্ষার্থী গ্রেফতারের শিকার হয়েছেন। ফিলিস্তিনের পক্ষে কথা বলায় অনেক শিক্ষার্থীকে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো থেকে বহিষ্কারও করা হয়েছে।
এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো থেকে বহিষ্কার হওয়া শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ বা শিক্ষাবৃত্তি ঘোষণা করেছে ইরানের কয়েকটি প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়।
ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি ও আল্লামেহ তাবাতাবেয়ি বিশ্ববিদ্যালয় জানিয়েছে তারা ফিলিস্তিনের পক্ষ নিয়ে আন্দোলন করায় বহিষ্কারের শিকার হওয়া শিক্ষার্থীদের চলমান সেমিস্টার বা বর্ষ অনুসারে ভর্তির সুযোগ দেবে। সেই সাথে বিশেষ বোনাসও দেয়া হবে।
১৮ এপ্রিল ইসরায়েল বিরোধী আন্দোলন শুরু করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পুলিশ বিক্ষোভকারীদের ধরপাকড় শুরু করলে এই আন্দোলন আরো বিস্তৃত পরিসরে ছড়িয়ে পড়ে।
এই ঘটনার পর থেকেই ইরানের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় এই ঘটনায় বহিষ্কারের শিকার হওয়া শিক্ষার্থীদের জন্য বিশেষ শিক্ষাবৃত্তি ঘোষণা করে।
সূত্র: প্রেস টিভি
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
