বাংলাখবর
যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ চুক্তি বাতিল করছে হন্ডুরাস
বাংলা খবর ডেস্ক : হন্ডুরাসের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্যের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে একশ বছরের বেশি সময় ধরে কার্যকর থাকা প্রত্যর্পণ চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
যুক্তরাষ্ট্র দূতাবাসকে দেয়া এ সংক্রান্ত একটি চিঠি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন হন্ডুরাসের পররাষ্ট্রমন্ত্রী এনরিকে রেইনা। এর আগে বুধবার সকালে হন্ডুরাসের প্রেসিডেন্ট বামপন্থি নেতা সিওমারা কাস্ত্রো সামাজিক মাধ্যমে প্রকাশিত এক পোস্টে ওয়াশিংটনের বিরুদ্ধে হন্ডুরাসের রাজনীতিতে প্রভাব খাটানোর অভিযোগ করেন। তিনি বলেন, ‘‘মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ও হস্তক্ষেপবাদ, এবং দূতাবাস ও অন্যান্য প্রতিনিধির মাধ্যমে হন্ডুরাসের রাজনীতি পরিচালনা করার উদ্দেশ্য অসহনীয়।''
হন্ডুরাসের প্রতিরক্ষামন্ত্রী খোসে মানুয়েল সেলায়া ও ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনোর মধ্যে সম্প্রতি বৈঠক হয়েছে। এরপর হন্ডুরাসে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লাউরা ডগু বলেছিলেন, তারা ‘মাদক পাচারকারীদের' সঙ্গে বৈঠক করায় তিনি ‘অবাক' হয়েছেন। যুক্তরাষ্ট্র ২০২০ সালে পাদ্রিনোকে মাদক পাচারের অভিযোগে অভিযুক্ত করেছিল।
হন্ডুরাসের মার্কিন দূতাবাসের কাছে প্রত্যর্পণ চুক্তি বাতিলের সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলেও এখনো উত্তর পাওয়া যায়নি। ভেনেজুয়েলার সোশ্যালিস্ট সরকারের কট্টর সমর্থক হন্ডুরাস।
প্রত্যর্পণ চুক্তির আওতায় হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান ওরলান্ডো অ্যার্নান্দেসকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে। সেখানে তাকে মাদক পাচারের অভিযোগে দায়ী করে শাস্তি দেওয়া হয়েছে। হন্ডুরাসের বর্তমান প্রেসিডেন্ট কাস্ত্রো ২০২২ সালে ক্ষমতায় আসার পর অ্যার্নান্দেসকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়া হয়।
প্রত্যর্পণ চুক্তির আওতায় হন্ডুরাসের সাবেক পুলিশ প্রধান হুয়ান কার্লোস বনিলাকেও যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়া হয়েছে।
এই বিভাগের আরও খবর
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
