বাংলাখবর
যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় আইনপ্রণেতাকে কিয়েভ সফরের আমন্ত্রণ জেলেনস্কির
বাংলাখবর ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় আইনপ্রণেতা রিপাবলিকান কেভিন ম্যাককারথিকে কিয়েভ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
কিয়েভ যুদ্ধে সহায়তার প্রচেষ্টা নিয়ে মার্কিন কংগ্রেসে, বিশেষ করে রক্ষণশীলদের মধ্যে সন্দেহ দেখা দেওয়ার প্রেক্ষাপটে জেলেনস্কি সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ আমন্ত্রণ জানান। খবর এএফপির
দোভাষীর মাধ্যমে দেওয়া এ সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, 'আমরা এখানে কীভাবে কাজ করি, এখানে কী ঘটছে, যুদ্ধে আমাদের কেমন ক্ষয়ক্ষতি হচ্ছে, বর্তমানে কারা যুদ্ধ করছে- এসব দেখার জন্যে কেভিন ম্যাককারথি আপনার এখানে আসা দরকার। এখানে এসে সব দেখার পর আপনি কী ভাবছেন তা বলুন।'
তিনি বলেন, 'আমি মনে করি স্পিকার ম্যাককারথি কখনই কিয়েভ কিংবা ইউক্রেন সফর করেননি। আমি মনে করি এ সফর তার ভাবনাকে সহায়তা করবে।'
জানুয়ারিতে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার হওয়া ম্যাককারথি সিএনএনকে বলেছেন, পরিস্থিতি বোঝার জন্যে তার ইউক্রেন সফরের প্রয়োজন নেই। স্পিকার হওয়ায় ম্যাককারথি ইউক্রেন যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জোর সমর্থন প্রতিহত করতে সক্ষম।
উল্লেখ্য, গত বছর ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র কিয়েভকে প্রায় ১০০ বিলিয়ন ডলারের সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা দিয়েছে।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
