বাংলাখবর
যুক্তরাষ্ট্রের রণতরীতে আঘাত হানার অস্ত্র আছে হিজবুল্লাহর
বাংলা খবর ডেস্ক : ভূমধ্যসাগরে অবস্থান নেওয়া যুক্তরাষ্ট্রের দুটি রণতরী এবং অন্যান্য যুদ্ধজাহাজে আঘাত হানার মতো শক্তিশালী ক্ষেপণাস্ত্র হিজবুল্লাহর কাছে রয়েছে। একটি সূত্র জানিয়েছে, হিজবুল্লাহর কাছে থাকা এসব ক্ষেপণাস্ত্র রাশিয়ার তৈরি।
গত সপ্তাহে এক টিভি ভাষণে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ জানান, হামাস-ইসরায়েল যুদ্ধ বাধার পর ভূমধ্যসাগরে যুক্তরাষ্ট্র তাদের যে দুটি বিমানবাহী রণতরী এনেছে— সেগুলোকে ‘জবাব দেওয়ার মতো জিনিস’ তাদের কাছে আছে।
লেবাননের দুটি সূত্র জানিয়েছে, ‘জবাব দেওয়ার মতো জিনিস’ দিয়ে মূলত নিজেদের কাছে থাকা শক্তিশালী জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের কথা বুঝিয়েছেন হাসান নাসরুল্লাহ। যার মধ্যে রয়েছে রাশিয়ার তৈরি ইয়াখোন্ত ক্ষেপণাস্ত্র। যেগুলো ৩০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।
অনেকদিন ধরেই ধারণা করা হচ্ছে এবং বিশ্লেষকরা দাবি করে আসছেন, হিজবুল্লাহর কাছে রাশিয়ার ইয়াখোন্ত ক্ষেপণাস্ত্র রযেছে। যেগুলো নির্ভুলভাবে অনেক দূরের লক্ষ্যবস্তু ছেদ করতে পারে।
বিশ্লেষকদের দাবি, এক দশক আগে হিজবুল্লাহ যখন বাসার আল-আসাদ সরকারকে রক্ষায় সিরিয়ায় গিয়েছিল তখন নিজেদের জন্য লেবাননে এসব ক্ষেপণাস্ত্র নিয়ে এসেছিল।
তবে হিজবুল্লাহ কখনো তাদের কাছে শক্তিশালী এ ক্ষেপণাস্ত্র থাকার কথা স্বীকার করেনি।
গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ বাধে। এ যুদ্ধে যেন তৃতীয় কোনো শক্তি যুক্ত না হতে পারে সেজন্য ভূমধ্যসাগরে দুটি বিমানবাহী রণতরী এবং অন্যান্য যুদ্ধজাহাজ নিয়ে আসে যুক্তরাষ্ট্র।
সূত্র: রয়টার্স
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
