বাংলাখবর

মিসরের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব পেলেন মোদি

বাংলা খবর ডেস্ক : দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ মিসরের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব ‘অর্ডার অব নীল’পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ রোববার মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি মোদির গলায় খেতাব পরিয়ে দেন। খবর দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেসের

এর আগে, দিনের শুরুতে মিসরের এগারো শতকের আল-হাকিম মসজিদ এবং কায়োর হেলিওপোলিস কমনওয়েলথ যুদ্ধ সমাধি ও স্মৃতিস্তম্ভ দেখতে যান মোদি। এছাড়া তিনি প্রেসিডেন্ট সিসির সঙ্গে বৈঠক করেন। গত ২৬ বছরের মধ্যে নরেন্দ্র মোদিই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি দ্বিপক্ষীয় সফরে মিসর গেছেন।

মিসরের প্রেসিডেন্ট আল সিসি সেপ্টেম্বরে জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে যাবেন। এবারের সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে তাকে আমন্ত্রণ জানিয়েছেন মোদি।

এদিকে ভারতীয় প্রধানমন্ত্রী মোদি মিসরের রাজধানী কায়রোর প্রাণকেন্দ্রে অবস্থিত ১ হাজারেরও বেশি পুরোনো আল-হাকিম মসজিদের নির্মাণশৈলির প্রশংসা করেন।

১৩ হাজার ৫৬০ বর্গমিটার বিস্তৃত মসজিদটি ভারতের দাউদি বোহরা কমিউনিটির সহায়তায় কিছুটা পুননির্মাণ ও সংস্করণ করা হয়। ১৯৭০ সালে সংস্কারের পর এখন পর্যন্ত এই কমিউনিটিই মসজিদটির দেখভালের দায়িত্বে আছে।

মিসরে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত অজিত গুপ্তে বলেছেন, ‘দাউদি বোহরা কমিউনিটির সঙ্গে মোদির গভীর সম্পর্ক রয়েছে। কারণ তাদের অনেকেই ভারতের গুজরাটে বসবাসন করেন।’

অপরদিকে ভারতীয় প্রধানমন্ত্রী যে যুদ্ধ সমাধিতে গিয়েছিলেন সেখানে ৪ হাজার ভারতীয় সেনাদের স্মরণে স্মৃতিস্তম্ভ রয়েছে। প্রথম বিশ্বযুদ্ধে মিসর ও ফিলিস্তিনে যুদ্ধ করতে গিয়ে প্রাণ হারান তারা।

এই বিভাগের আরও খবর

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স