বাংলাখবর
মিসরের কায়রোতে ট্রাক-বাসের সংঘর্ষ, ১৩ পর্যটক নিহত
বাংলা খবর ডেস্ক : মিসরের রাজধানী কায়রোর পশ্চিমে ট্রাকের সাথে পর্যটকবাহী বাসের সংঘর্ষে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও অন্তত ৩৪ জন আহত হয়েছেন। নিহত এবং আহতরা সবাই দেশি-বিদেশি পর্যটক।
মঙ্গলবার (২০ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত দৈনিক আল-আহরাম। প্রতিবেদনে বলা হয়েছে, কায়রো-আসিয়ুত পশ্চিম মরুভূমি মহাসড়কে বাস ও ট্রাকের মধ্যে ঘটা এই মর্মান্তিক সংঘর্ষে ১৩ জন নিহত এবং ৩৪ জন আহত হয়েছেন।
এএফপির একজন সংবাদদাতা জানিয়েছেন, কর্তৃপক্ষ মহাসড়ক থেকে বাস ও ট্রাকের ধ্বংসাবশেষ সরানোর কাজ করছে। একটি ক্রেনের সাহায্যে বড় বাসটিকে সরিয়ে নেওয়া হয়েছে; সংঘর্ষের পর বাসটির সামনের পুরো অংশটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলো এবং সেখানে দুমড়েমুচড়ে যাওয়া ইস্পাত ও ধ্বংসাবশেষ পড়ে ছিল।রাস্তার পাশে যাত্রীদের আসনগুলো ছড়িয়ে-ছিটিয়ে ছিল এবং ট্রাকটির পেছনের অংশে বাসের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছিল।
আল-আহরামের প্রতিবেদন অনুসারে, আহতদের গিজার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তও শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র: আরব নিউজ
এই বিভাগের আরও খবর
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে গ্রিসে শিক্ষার্থীদের বিক্ষোভ
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে গ্রিসে শিক্ষার্থীদের বিক্ষোভ
মিসরের কায়রোতে ট্রাক-বাসের সংঘর্ষ, ১৩ পর্যটক নিহত
মিসরের কায়রোতে ট্রাক-বাসের সংঘর্ষ, ১৩ পর্যটক নিহত
কানাডা থেকে বিচ্ছিন্ন হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান আলবার্টার বাসিন্দাদের
কানাডা থেকে বিচ্ছিন্ন হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান আলবার্টার বাসিন্দাদের
ফ্রান্সে তীব্র বিক্ষোভ: স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি নাকচ ম্যাখোঁর
ফ্রান্সে তীব্র বিক্ষোভ: স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি নাকচ ম্যাখোঁর
কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন
কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন
ভয়াবহ দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়া, সরিয়ে নেওয়ায় হচ্ছে বাসিন্দাদের
ভয়াবহ দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়া, সরিয়ে নেওয়ায় হচ্ছে বাসিন্দাদের
ফ্রান্সে তীব্র হচ্ছে বিক্ষোভ: শিক্ষার্থীদের সাথে যোগ ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনকারীদের
ফ্রান্সে তীব্র হচ্ছে বিক্ষোভ: শিক্ষার্থীদের সাথে যোগ ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনকারীদ...
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একত্রিত হয়েছেন যে বিরোধী নেতারা
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একত্রিত হয়েছেন যে বিরোধী নেতারা
‘ইরান যুদ্ধে ইউরোপের ক্ষতি ১০০ বিলিয়ন ইউরোর বেশি’
‘ইরান যুদ্ধে ইউরোপের ক্ষতি ১০০ বিলিয়ন ইউরোর বেশি’
অভিজিতের পর আটক নেহা বোরাও
অভিজিতের পর আটক নেহা বোরাও
কোটি কোটি ইউরোর খাবার নষ্ট
কোটি কোটি ইউরোর খাবার নষ্ট
যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ শিক্ষক নিহত
যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ শিক্ষক নিহত
