বাংলাখবর
অভিজিতের পর আটক নেহা বোরাও
বাংলা খবর ডেস্ক : ভারতের রাজধানী নয়াদিল্লির সেন্ট্রাল পার্কে পতাকা উড়ানোর কর্মসূচি ঘোষণা করেছিলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। আজ শুক্রবার (১৬ অক্টোবর) জাতীয় পতাকা নিয়ে তরুণদের নিয়ে সেখানে জড়ো হওয়ার কথা ছিল তার। কিন্তু আগেই দিল্লির পুলিশ অভিজিৎকে আটক করেছে।
আর তাকে আটকের এক ঘণ্টার মধ্যেই ছাত্রনেত্রী নেহা বোরাকেও আটক করা হয়েছে।
সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, নেহা বোরা মান্দি হাউজ সার্কেল থেকে পতাকা হাতে মিছিল নিয়ে সেন্ট্রাল পার্কের দিকে যাচ্ছিলেন। তখন তাকে আটক করে নিয়ে যায় পুলিশ।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে গত কয়েকদিন ধরেই আন্দোলন করছে ককরোচ পার্টির তরুণ সমর্থকরা।
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অভিযোগ বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে সুবিধা পাইয়ে দিতে তিনি ভোটার তালিকা থেকে কয়েক কোটি মানুষকে বাদ দিয়েছেন। এরমধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে ৭০ লাখ মানুষের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়। নির্বাচন শেষ পরপরই আবার তাদের নাম যোগ করা হয়।
আজ দিল্লির সেন্ট্রাল পার্কে পতাকা উড়ানোর কর্মসূচি নেওয়া হয়েছিল মূলত ককরোচ পার্টির দুই সহ-প্রতিষ্ঠাতা আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে যন্তরমন্তরে পতাকা উড়ানোর সময় গ্রেপ্তার ও পরবর্তীতে রিমান্ডে নেওয়ার প্রতিবাদে।
গত ১০ অক্টোবর যন্তরমন্তরে জড়ো হওয়ার ঘোষণা দিয়েছিল ককরোচ পার্টি। কিন্তু ওইদিন পুলিশ কাউকে সেখানে যেতে দেয়নি। এছাড়া অভিজিৎ, আশুতোষ এবং সৌরভকেও ওইদিন আটক করা হয়। এর পরেরদিন তারা ছাড়া পান। এরপর ১৩ অক্টোবর যন্তরমন্তরে গিয়ে পতাকা উড়ান আশুতোষ ও সৌরভ। তখনই তাদের গ্রেপ্তার করা হয়।
সূত্র: দ্য হিন্দু, এনডিটিভি
এই বিভাগের আরও খবর
অভিজিতের পর আটক নেহা বোরাও
অভিজিতের পর আটক নেহা বোরাও
কোটি কোটি ইউরোর খাবার নষ্ট
কোটি কোটি ইউরোর খাবার নষ্ট
যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ শিক্ষক নিহত
যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ শিক্ষক নিহত
মোদি সরকারকে ‘স্বৈরাচার’ বললেন অভিজিত দীপকে, কর্মসূচি ঘোষণা
মোদি সরকারকে ‘স্বৈরাচার’ বললেন অভিজিত দীপকে, কর্মসূচি ঘোষণা
ইরান যুদ্ধ ও গাজায় গণহত্যার প্রতিবাদ: সামরিক ইভেন্টে বিক্ষোভের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরান যুদ্ধ ও গাজায় গণহত্যার প্রতিবাদ: সামরিক ইভেন্টে বিক্ষোভের মুখে মার্কিন প্র...
মধ্যবর্তী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়েও বেশি বেড়েছে মুদ্রাস্ফীতি
মধ্যবর্তী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়েও বেশি বেড়েছে মুদ্রাস্ফীতি
ব্রিটিশ বিমানঘাঁটিতে হামলার ছক ইরানে তৈরি: অ্যান্ডি বার্নহাম
ব্রিটিশ বিমানঘাঁটিতে হামলার ছক ইরানে তৈরি: অ্যান্ডি বার্নহাম
যুদ্ধের ধাক্কায় কাতারের রাজস্ব কমেছে ৪২ শতাংশ
যুদ্ধের ধাক্কায় কাতারের রাজস্ব কমেছে ৪২ শতাংশ
লাদাখের গুরুত্বপূর্ণ ২৮ স্থানের নামকরণ দিল্লির, তীব্র বিরোধিতা চীনের
লাদাখের গুরুত্বপূর্ণ ২৮ স্থানের নামকরণ দিল্লির, তীব্র বিরোধিতা চীনের
ইলহান ওমরের বাড়িতে এফবিআইয়ের তল্লাশি
ইলহান ওমরের বাড়িতে এফবিআইয়ের তল্লাশি
হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান
হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান
স্কুলে হিজাব পরায় বাধা, বিক্ষোভে উত্তাল আজারবাইজান
স্কুলে হিজাব পরায় বাধা, বিক্ষোভে উত্তাল আজারবাইজান