বাংলাখবর
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একত্রিত হয়েছেন যে বিরোধী নেতারা
বাংলা খবর ডেস্ক : আসন্ন ২৭ অক্টোবর ইসরায়েলের জাতীয় নির্বাচনকে সামনে রেখে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একত্রিত হয়েছেন ইসরায়েলি বিরোধী দলগুলোর প্রধান নেতারা। গত ২৬ সেপ্টেম্বর তেল আবিবে বিরোধীদলীয় নেতা ইয়ার হেইদ-এর বাসভবনে আয়োজিত এক গোপন বৈঠকে পাঁচটি জায়নবাদী বিরোধী দল একটি অহিংস ও ঐকমত্যের চুক্তিতে স্বাক্ষর করে। এই জোটের মূল লক্ষ্য নেতানিয়াহুর অবসান ঘটিয়ে একটি নতুন সরকার গঠন করা।
আসন্ন এই নির্বাচনে নেতানিয়াহুর বিকল্প হিসেবে আলোচনায় রয়েছেন ইসরায়েলের বেশ কয়েকজন প্রভাবশালী রাজনীতিক। তাদের মধ্যে উল্লেখযোগ্য মুখগুলো হলো:
১. গাডি আইজেনকোট (ইশাখার দল): সাবেক ইসরায়েলি সামরিক প্রধান এবং যুদ্ধ মন্ত্রিসভার সাবেক সদস্য আইজেনকোট বর্তমানে মধ্যপন্থী ‘ইশাখার’ দলের নেতৃত্ব দিচ্ছেন। সামরিক কৌশল এবং নীতির ক্ষেত্রে অত্যন্ত কড়া মনোভাবাপন্ন এই নেতা যুদ্ধাপরাধ ও গাজায় সামরিক আগ্রাসনের প্রশ্নে বর্তমান সরকারের অবস্থানের সঙ্গেই একমত পোষণ করেন।
২. নাফতালি বেনেট ও ইয়ার লাপিদ (বেয়াকাদ জোট): সাবেক দুই প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও ইয়ার লাপিদ মিলে ‘বেয়াকাদ’ (একসাথে) নামের একটি যৌথ তালিকা ঘোষণা করেছেন। বেনেট পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনের কট্টর সমর্থক। অন্যদিকে লাপিদ আন্তর্জাতিক মহলে ইসরায়েলের ভাবমূর্তি রক্ষায় সোচ্চার হলেও ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কোনো সপক্ষে নন।
৩. আভিগদর লিবারম্যান (ইসরায়েল বেইতেনু): বিরোধী শিবিরের অন্যতম কট্টরপন্থী নেতা লিবারম্যান। সাবেক এই প্রতিরক্ষামন্ত্রী গাজায় কঠোর সামরিক অভিযানের পক্ষে বরাবরই সোচ্চার এবং নেতানিয়াহুর নীতি থেকেও আরও বেশি উগ্র ডানপন্থী হিসেবে পরিচিত।
৪. ইয়ার গোলান (দ্য ডেমোক্র্যাটস): জায়নবাদী বামপন্থী রাজনৈতিক জোট ‘দ্য ডেমোক্র্যাটস’-এর প্রধান ইয়ার গোলান। বিরোধী জোটের অন্যান্য নেতাদের তুলনায় কিছুটা ভিন্ন অবস্থানে থেকে তিনি যুদ্ধনীতি ও ফিলিস্তিনি দলগুলোর সাথে কাজ করার পক্ষে ন্যূনতম নমনীয়তা দেখালেও ফিলিস্তিনিদের স্বাধীনতা বা অধিকারের প্রশ্নে তিনিও মূলধারার বাইরে নন।
বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর সম্ভাব্য বিকল্প হিসেবে এই নেতারা আবির্ভূত হলেও ফিলিস্তিন ইস্যু কিংবা গাজা ও লেবাননে চলমান সংঘাতের মূল ধারায় বড় কোনো মৌলিক পরিবর্তনের সম্ভাবনা দেখছেন না বিশেষজ্ঞরা। নেতানিয়াহুর ব্যক্তিগত দুর্নীতি ও ডানপন্থী চরমপন্থা থেকে ইসরায়েলকে মুক্ত করতে চাইলেও এই প্রধান বিরোধী নেতারাও মূলত ডানপন্থী মতাদর্শেই অটল রয়েছেন। সূত্র: আল জাজিরা।
এই বিভাগের আরও খবর
ফ্রান্সে তীব্র হচ্ছে বিক্ষোভ: শিক্ষার্থীদের সাথে যোগ ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনকারীদের
ফ্রান্সে তীব্র হচ্ছে বিক্ষোভ: শিক্ষার্থীদের সাথে যোগ ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনকারীদ...
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একত্রিত হয়েছেন যে বিরোধী নেতারা
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একত্রিত হয়েছেন যে বিরোধী নেতারা
‘ইরান যুদ্ধে ইউরোপের ক্ষতি ১০০ বিলিয়ন ইউরোর বেশি’
‘ইরান যুদ্ধে ইউরোপের ক্ষতি ১০০ বিলিয়ন ইউরোর বেশি’
অভিজিতের পর আটক নেহা বোরাও
অভিজিতের পর আটক নেহা বোরাও
কোটি কোটি ইউরোর খাবার নষ্ট
কোটি কোটি ইউরোর খাবার নষ্ট
যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ শিক্ষক নিহত
যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ শিক্ষক নিহত
মোদি সরকারকে ‘স্বৈরাচার’ বললেন অভিজিত দীপকে, কর্মসূচি ঘোষণা
মোদি সরকারকে ‘স্বৈরাচার’ বললেন অভিজিত দীপকে, কর্মসূচি ঘোষণা
ইরান যুদ্ধ ও গাজায় গণহত্যার প্রতিবাদ: সামরিক ইভেন্টে বিক্ষোভের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরান যুদ্ধ ও গাজায় গণহত্যার প্রতিবাদ: সামরিক ইভেন্টে বিক্ষোভের মুখে মার্কিন প্র...
মধ্যবর্তী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়েও বেশি বেড়েছে মুদ্রাস্ফীতি
মধ্যবর্তী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়েও বেশি বেড়েছে মুদ্রাস্ফীতি
ব্রিটিশ বিমানঘাঁটিতে হামলার ছক ইরানে তৈরি: অ্যান্ডি বার্নহাম
ব্রিটিশ বিমানঘাঁটিতে হামলার ছক ইরানে তৈরি: অ্যান্ডি বার্নহাম
যুদ্ধের ধাক্কায় কাতারের রাজস্ব কমেছে ৪২ শতাংশ
যুদ্ধের ধাক্কায় কাতারের রাজস্ব কমেছে ৪২ শতাংশ
লাদাখের গুরুত্বপূর্ণ ২৮ স্থানের নামকরণ দিল্লির, তীব্র বিরোধিতা চীনের
লাদাখের গুরুত্বপূর্ণ ২৮ স্থানের নামকরণ দিল্লির, তীব্র বিরোধিতা চীনের
