বাংলাখবর

যুক্তরাষ্ট্রে বাতিল ৩ লাখের বেশি ভিসা

বাংলা খবর ডেস্ক : যুক্তরাষ্ট্রে বিদেশি নাগরিকদের ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। দেশটির পররাষ্ট্র দপ্তরের দাবি, আগের যেকোনো প্রশাসনের তুলনায় দ্রুতগতিতে ভিসা বাতিলের এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট। খবর আলজাজিরার।

পিগট বলেন, যুক্তরাষ্ট্রে ভিসা নিয়ে অবস্থানরত যেসব বিদেশি নাগরিক আইন লঙ্ঘন করেছেন, প্রতারণায় জড়িয়েছেন কিংবা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেছেন, তাঁদের ভিসা বাতিল করা হয়েছে।

তিনি আরও বলেন, ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করে আইন ভঙ্গ, প্রতারণা কিংবা দেশটির জাতীয় নিরাপত্তা ক্ষুণ্ন করার ক্ষেত্রে বিদেশিদের কোনো ছাড় দেওয়া হবে না। সীমান্ত সুরক্ষিত রাখা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে।

পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, গত আগস্টে বাতিল হওয়া ভিসার সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ছাড়িয়েছিল। এর আগে চলতি বছরের জানুয়ারিতে ১ লাখের বেশি ভিসা বাতিলের কথা জানিয়েছিল দপ্তরটি, যা তখন রেকর্ড হিসেবে উল্লেখ করা হয়।

এদিকে, নতুন ভিসা দেওয়ার ক্ষেত্রেও কঠোর নীতি নিয়েছে ট্রাম্প প্রশাসন। এর আওতায় আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম আরও নিবিড়ভাবে যাচাই এবং নিরাপত্তা যাচাইয়ের পরিধি বাড়ানো হয়েছে।

সূত্র: আলজাজিরা

এই বিভাগের আরও খবর

আবারও চালু হচ্ছে ডিভি লটারি
আবারও চালু হচ্ছে ডিভি লটারি

আবারও চালু হচ্ছে ডিভি লটারি

যুক্তরাষ্ট্রে বাতিল ৩ লাখের বেশি ভিসা
যুক্তরাষ্ট্রে বাতিল ৩ লাখের বেশি ভিসা

যুক্তরাষ্ট্রে বাতিল ৩ লাখের বেশি ভিসা

ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্নে, মধ্যবর্তী নির্বাচনে এগিয়ে ডেমোক্র্যাটরা

আগাম ভোটের আহ্বানে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভ

ফ্রান্সে নজিরবিহীন বিক্ষোভ-সহিংসতা, ট্রাম্প বললেন ‘চলুন যোগ দিই’

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২

মুসলিমদের মধ্যে ‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে ট্রাম্পের উপহাস

বিতর্কের জেরে প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে বরখাস্ত করলেন ট্রাম্প

ফিলিস্তিনিদের স্বীকার না করলে নৈতিক অবস্থান হারাবে ইসরায়েল: ওবামা

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত শিশুসহ ৬ আরোহী

আইনজীবী পরিচয় নিয়ে বিতর্কের মুখে ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি

মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের দাম বাড়াতেই সৌদিতে হুথিদের হামলা