বাংলাখবর

যুক্তরাষ্ট্রের সব শিশুকে স্পেসএক্সের শেয়ার দেবেন ইলন মাস্ক!

বাংলা খবর ডেস্ক : আগামী বছর যুক্তরাষ্ট্রের ১৮ বছরের কম বয়সী প্রতিটি শিশুকে নিজের মহাকাশ গবেষণা ও কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক প্রতিষ্ঠান স্পেসএক্সের একটি করে শেয়ার দেওয়ার ঘোষণা দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। সোমবার (১৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এমন ঘোষণা দেন তিনি।

ঘোষণা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রায় ৭ কোটি ৩০ লাখ শিশুকে একটি করে শেয়ার দেওয়া হলে এর মোট বাজারমূল্য দাঁড়াতে পারে প্রায় ১০ দশমিক ৭ বিলিয়ন ডলার। বর্তমানে স্পেসএক্সের প্রতিটি শেয়ারের বাজারমূল্য প্রায় ১৪৬ ডলার হিসেবে এই হিসাব করা হয়েছে। তবে শেয়ার বিতরণের প্রক্রিয়া, যোগ্যতা নির্ধারণ এবং অর্থায়ন নিয়ে বিস্তারিত কিছু জানাননি মাস্ক।

মার্কিন সেন্সাস ব্যুরোর হিসাব অনুযায়ী, দেশটিতে ১৮ বছরের কম বয়সী প্রায় ৭ কোটি ৩০ লাখ শিশু রয়েছে। তাদের প্রত্যেককে শেয়ার দেওয়ার পরিকল্পনা বাস্তবায়িত হলে তা হবে শিশুদের সরাসরি একটি বৃহৎ বেসরকারি প্রতিষ্ঠানের মালিকানায় অংশীদার করার উল্লেখযোগ্য উদ্যোগ।

মাস্কের এই ঘোষণার পেছনে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের একটি সামাজিক উদ্যোগ। প্রতিষ্ঠানটি তাদের মোট শেয়ারের অন্তত ৫ শতাংশ জনকল্যাণমূলক তহবিলে দেওয়ার ঘোষণা দিয়েছিল। এ তহবিলের অর্থ কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারের কারণে চাকরি হারানো ব্যক্তিদের সহায়তায় ব্যবহারের পরিকল্পনার কথা জানানো হয়।

এর জবাবে মাস্ক সাধারণ মানুষের মধ্যে সরাসরি শেয়ার বিতরণের ধারণা সামনে আনেন এবং নিজেই এ উদ্যোগ নেওয়ার কথা জানান।

চলতি মাসে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ ‘ট্রাম্প অ্যাকাউন্টস’ কর্মসূচির আওতায় শিশুদের জন্য আর্থিক হিসাব ও অনুদান কার্যক্রম শুরু করেছে। এ কর্মসূচির আওতায় যোগ্য শিশুদের জন্য ১ হাজার ডলার করে দেওয়ার ব্যবস্থা রয়েছে।

এ ছাড়া গত জুলাইয়ে স্পেসএক্সের প্রেসিডেন্ট গুইন শটওয়েল ও তাঁর স্বামী ২০ লাখ শিশুর জন্য স্পেসএক্সের একটি করে শেয়ার দানের অঙ্গীকার করেছিলেন।

এই বিভাগের আরও খবর

যুক্তরাষ্ট্রের সব শিশুকে স্পেসএক্সের শেয়ার দেবেন ইলন মাস্ক!
যুক্তরাষ্ট্রের সব শিশুকে স্পেসএক্সের শেয়ার দেবেন ইলন মাস্ক!

যুক্তরাষ্ট্রের সব শিশুকে স্পেসএক্সের শেয়ার দেবেন ইলন মাস্ক!

ভারতীয় প্রতিষ্ঠানে ভয়ংকর সাইবার হামলা এআই এজেন্টের

এআইয়ের কারণে বড় ঝুঁকিতে শ্রমবাজার, সতর্ক করলেন আইএমএফ প্রধান

নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে আইনি চাপে ফেসবুক-টিকটক

গুগলকে ইউরোপীয় ইউনিয়নের ৪৬৩ মিলিয়ন ডলারের জরিমানা

‘বেপরোয়া’ এআই উন্নয়নে লাগাম টানার আহ্বান অল্টম্যান ও মাস্কের

রোবট দিয়েই রোবট তৈরি, উৎপাদন কারখানায় চীনের তাক লাগানো প্রযুক্তি

এবার লন্ডনে এআই প্রযুক্তির রোবোট্যাক্সি চালু, মিলবে যেসব সুবিধা

শিশুদের ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, বেঁধে দিলো সময়

শিশুদের গোপনীয়তা লঙ্ঘন: যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক

অভিষেকেই চমক দেখালো চীনা রোবট, শেয়ারবাজারেও বাজিমাত

টেসলার স্টিয়ারিংহীন সাইবারক্যাব শিগগিরই রাস্তায় নামছে