বাংলাখবর

আবারও চালু হচ্ছে ডিভি লটারি

বাংলা খবর ডেস্ক : যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের স্বপ্নপূরণে আবারও খুলে যাচ্ছে সম্ভাবনার দুয়ার। ট্রাম্প প্রশাসনের স্থগিতাদেশের পর, স্থগিত থাকা ২০২৭ সালের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারির নিবন্ধন কার্যক্রম পুনরায় চালু করার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। এতে বিশ্বজুড়ে লাখ লাখ গ্রিন কার্ড প্রত্যাশীদের মাঝে নতুন করে আশার আলো দেখা দিয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ ল-এর প্রতিবেদন অনুযায়ী, গত ১৪ অক্টোবর ক্যালিফোর্নিয়ার সাউদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল বিচারক জিনসুক ওহতা এ নির্দেশ দেন।

আদালত মার্কিন পররাষ্ট্র দফতরকে আগামী ২৯ অক্টোবরের মধ্যে ডিভি লটারির নিবন্ধনসূচি প্রকাশ এবং ১ নভেম্বরের মধ্যে আবেদন গ্রহণ শুরু করার নির্দেশ দিয়েছেন।

এরআগে রেড ঈগল ল নামের একটি আইন প্রতিষ্ঠান এ মামলাটি দায়ের করে। তাদের অভিযোগ, নির্ধারিত সময়ে আবেদন গ্রহণ শুরু না করে মার্কিন পররাষ্ট্র দফতর কার্যত ডিভি লটারি কর্মসূচি স্থবির করে রেখেছে।

প্রসঙ্গত, ডিভি লটারি যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্মসূচির একটি অংশ। এই কর্মসূচির আওতায় প্রতিবছর সর্বোচ্চ ৫৫ হাজার মানুষ যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেতে পারেন।

তবে নির্বাচিত হলেই সরাসরি গ্রিন কার্ড পাওয়া যায় না; আবেদনকারীকে প্রয়োজনীয় যোগ্যতা পূরণ, নথিপত্র যাচাই এবং সাক্ষাৎকারসহ নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।

বাংলাদেশি নাগরিকরা কি আবেদন করতে পারবে?
দুঃখের বিষয় হচ্ছে, বিগত কয়েক বছরের ন্যায় এবারও ডিভি লটারিতে বাংলাদেশের নাম নেই। অর্থাৎ ২০২৭ এ বাংলাদেশি নাগরিকরা আবেদন করতে পারবেন না।

মূলত, ২০১২ সাল থেকে ডিভি লটারির তালিকায় বাংলাদেশের নাম নেই। ২০০৭ থেকে ২০১২ সালের মধ্যে ৫০ হাজারেরও বেশি বাংলাদেশি এই ভিসার আওতায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন বলে ওই বছরই দেশটিতে বাংলাদেশি অভিবাসনের কোটা পূর্ণ হয়েছিল।

এদিকে শুধু বাংলাদেশ নয়, আরও বেশ কয়েকটি দেশের ভাগ্যে নেই ডিভি লটারি। দেশগুলো হলো- ভারত, পাকিস্তান, চীন, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোও।

এই বিভাগের আরও খবর

আবারও চালু হচ্ছে ডিভি লটারি
আবারও চালু হচ্ছে ডিভি লটারি

আবারও চালু হচ্ছে ডিভি লটারি

যুক্তরাষ্ট্রে বাতিল ৩ লাখের বেশি ভিসা
যুক্তরাষ্ট্রে বাতিল ৩ লাখের বেশি ভিসা

যুক্তরাষ্ট্রে বাতিল ৩ লাখের বেশি ভিসা

ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্নে, মধ্যবর্তী নির্বাচনে এগিয়ে ডেমোক্র্যাটরা

আগাম ভোটের আহ্বানে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভ

ফ্রান্সে নজিরবিহীন বিক্ষোভ-সহিংসতা, ট্রাম্প বললেন ‘চলুন যোগ দিই’

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২

মুসলিমদের মধ্যে ‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে ট্রাম্পের উপহাস

বিতর্কের জেরে প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে বরখাস্ত করলেন ট্রাম্প

ফিলিস্তিনিদের স্বীকার না করলে নৈতিক অবস্থান হারাবে ইসরায়েল: ওবামা

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত শিশুসহ ৬ আরোহী

আইনজীবী পরিচয় নিয়ে বিতর্কের মুখে ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি

মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের দাম বাড়াতেই সৌদিতে হুথিদের হামলা