বাংলাখবর
তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ
বাংলা খবর ঢাকা : টানা ১২ ঘণ্টার বৈঠক শেষে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করেছে নিম্নতম মজুরি বোর্ড। এতে সর্বনিম্ন গ্রেডের শ্রমিকদের মাসিক মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে এই গ্রেডের শ্রমিকদের মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ফলে তাঁদের মাসিক মজুরি বাড়ছে ৪ হাজার ৫০০ টাকা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে বৈঠক শুরু হয়। বুধবার দিবাগত রাত ২টা পর্যন্ত চলে এই বৈঠক। এতে সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
বৈঠকে মজুরি নির্ধারণ নিয়ে বোর্ডের সদস্যদের মধ্যে মতভিন্নতা দেখা দিলে সর্বনিম্ন গ্রেডের মজুরি চূড়ান্ত করতে গোপন ভোট নেওয়া হয়। বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে গ্রেড-৪-এর ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়।
নতুন কাঠামো অনুযায়ী, গ্রেড-১-এর শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ২১ হাজার ৫০০ টাকা, গ্রেড-২-এর ২০ হাজার টাকা, গ্রেড-৩-এর ১৯ হাজার ২০০ টাকা এবং গ্রেড-৪-এর ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
বৈঠক শেষে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, সর্বনিম্ন গ্রেড-৪-এর মজুরি নিয়ে সদস্যরা একমত হতে না পারায় বাংলাদেশ শ্রম বিধিমালা-২০১৫ অনুযায়ী গোপন ভোটের ব্যবস্থা করা হয়। এতে চারটি ভোট ১৭ হাজার টাকার পক্ষে পড়ে। বিধিমালার ১২৯ ধারার ১ উপধারা অনুসারে উপস্থিত সদস্যদের ভোটের ভিত্তিতে এ মজুরি নির্ধারণ করা হয়েছে। অন্য তিনটি গ্রেডের মজুরি সর্বসম্মতভাবে চূড়ান্ত হয়েছে।
এর আগে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলন চলছিল। এর মধ্যে গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি তৈরি পোশাকশিল্পের জন্য নতুন মজুরি বোর্ড গঠন করে।
গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হয়। এরপর শ্রমিকদের মধ্যে কাজে ফেরার প্রবণতা দেখা গেলেও সাভার ও গাজীপুরে শ্রমিক অসন্তোষের কারণে বিভিন্ন কারখানায় কাজ বন্ধ থাকার খবর পাওয়া যায়। সংবাদসতর্কতা
এরপর ৯ নভেম্বর বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়। পরবর্তী সভায় মালিকপক্ষের প্রস্তাব দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। পরে ২৩ নভেম্বর অনুষ্ঠিত তৃতীয় বৈঠকে মালিকপক্ষ শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের সুপারিশ করে।
উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে সর্বশেষ তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছিল। ওই বছরের ডিসেম্বর থেকে কার্যকর হওয়া সেই কাঠামোয় ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়। এতে মজুরি বেড়েছিল ৫৬ দশমিক ২৫ শতাংশ। বর্তমান মজুরি কাঠামোর মেয়াদ চলতি নভেম্বর মাসে শেষ হচ্ছে।
এই বিভাগের আরও খবর
তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ
তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ
৫ দফায় কত কমল স্বর্ণের দাম
৫ দফায় কত কমল স্বর্ণের দাম
জ্বালানি সংকটে পোশাক খাতের উৎপাদন কমেছে ৩০ শতাংশ
জ্বালানি সংকটে পোশাক খাতের উৎপাদন কমেছে ৩০ শতাংশ
১০ বছরে বাংলাদেশের বিদেশি ঋণ বেড়েছে তিন গুণ
১০ বছরে বাংলাদেশের বিদেশি ঋণ বেড়েছে তিন গুণ
আর্থিক খাত সংস্কারে বিশ্বব্যাংকের সঙ্গে ৪৫০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর
আর্থিক খাত সংস্কারে বিশ্বব্যাংকের সঙ্গে ৪৫০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর
জাপানের বাজারে বাড়ছে বাংলাদেশের পোশাকের সম্ভাবনা
জাপানের বাজারে বাড়ছে বাংলাদেশের পোশাকের সম্ভাবনা
চার মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক পতনের পথে স্বর্ণ
চার মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক পতনের পথে স্বর্ণ
বাংলাদেশের প্রবৃদ্ধি ৩.২ শতাংশ, মূল্যস্ফীতি ১০.৯ শতাংশ হতে পারে
বাংলাদেশের প্রবৃদ্ধি ৩.২ শতাংশ, মূল্যস্ফীতি ১০.৯ শতাংশ হতে পারে
ইউরোপের বাজারে চীনের দাপট, বাণিজ্য ঘাটতি দিনে ১০০ কোটি ইউরো
ইউরোপের বাজারে চীনের দাপট, বাণিজ্য ঘাটতি দিনে ১০০ কোটি ইউরো
দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ২.২% প্রবৃদ্ধি
দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ২.২% প্রবৃদ্ধি
বিশ্ববাজারে সোনা-রুপার দামে বড় পতন
বিশ্ববাজারে সোনা-রুপার দামে বড় পতন
বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ
বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ
