বাংলাখবর
মার্কিন সেনার আত্মাহুতির ইস্যুতে গাজার সশস্ত্র গোষ্ঠীর বিবৃতি
বাংলা খবর ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের শাসকগোষ্ঠী সশস্ত্র সংগঠন হামাস জানিয়েছে, তীব্র প্রতিবাদ হিসেবে নিজের গায়ে আগুন দিয়ে মার্কিন বিমানবাহিনীর যে সদস্য প্রাণ উৎসর্গ করেছেন, তিনি যুদ্ধবিরোধী কঠোর অবস্থানের জন্য ‘অমর’ হয়ে থাকবেন। অ্যারনের আত্মাহুতির ঘটনার প্রতি সংহতি জানিয়ে স্থানীয় সময় মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ইংরেজিতে একটি বিবৃতি দিয়েছে হামাস। খবর আরব নিউজ।
গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা আর নির্বিচার হত্যাযজ্ঞে যুক্তরাষ্ট্রের নীরব সমর্থন মানতে পারছিলেন না মার্কিন বিমানবাহিনীর সদস্য অ্যারন বুশনেল। প্রতিবাদে গত রোববার রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের সামনে নিজের শরীরে আগুন দেন ২৫ বছর বয়সী ওই যুবক। গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে নেয়া হলেও বাঁচানো যায়নি প্রতিবাদী বুশনেলকে।
এদিকে, অ্যারনের আত্মাহুতির ভিডিও অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এ ঘটনার প্রতিক্রিয়ায় হামাস জানিয়েছে, গাজায় ইসরায়েলের একতরফা হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে ক্রমবর্ধমান ক্ষোভের একটি বহিঃপ্রকাশ এই আত্মদান।
তারা বলেছে, ফিলিস্তিনি জনগণ ও বিশ্বের মুক্ত মানুষের স্মৃতিতে মার্কিন বিমানবাহিনীর এই সদস্য অমর থাকবেন। তিনি ফিলিস্তিন জনগণ ও তাদের ন্যায়সংগত অধিকারের প্রতি বৈশ্বিক মানবিক সংহতির চেতনার প্রতীক।
এর আগে, গত বছর ৭ অক্টোবর ইসরায়েলের মূল ভূখণ্ডে হামলা চালায় হামাস যোদ্ধারা। জবাবে কয়েক ঘণ্টার মধ্যে গাজায় নির্বিচার বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। সরকারি তথ্যের বরাতে সংবাদমাধ্যম এএফপির পরিসংখ্যান অনুযায়ী, ইসরায়েলে হামাসের হামলায় প্রায় ১২'শ মানুষ নিহত হন। নিহত ব্যক্তিদের বেশির ভাগই বেসামরিক নাগরিক ছিলেন। সেই সঙ্গে প্রায় ২৫০ জনকে জিম্মি করে হামাস।
এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় ৩০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
